২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলখানায় সঞ্জয়ের দিন রাত্রি

সঞ্জয় জেলে আছেন এই চিন্তায় অনেক ভক্তের ঘুম আসছে না। তারা ভাবছেন জেলখানায় কেমন আছেন প্রিয় অভিনেতা। চিন্তার কোন কারণ নেই, সঞ্জয় জেলে মোটামুটি ভালোই আছেন। তিনি সেখানে তার পছন্দের অনেক টুকিটাকি জিনিস নিয়ে গেছেন। তার একটা ফিরিস্তি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আগস্ট ০১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঞ্জয় জেলে আছেন এই চিন্তায় অনেক ভক্তের ঘুম আসছে না। তারা ভাবছেন জেলখানায় কেমন আছেন প্রিয় অভিনেতা। চিন্তার কোন কারণ নেই, সঞ্জয় জেলে মোটামুটি ভালোই আছেন। তিনি সেখানে তার পছন্দের অনেক টুকিটাকি জিনিস নিয়ে গেছেন। তার একটা ফিরিস্তি প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। খবর ভারতীয় ওয়েবসাইটের। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আর্থার রোডের জেলখানায় সঞ্জয় দত্ত প্রবেশ করেন। এসময় তিনি ১০ প্যাকেট মার্লবোরো লাইটস সিগারেট (প্রতি প্যাকেটে ২০ টি করে সিগারেট), সাবান, হেয়ার ওয়াশ ও মলটন ব্রাউন ব্রান্ডের মাউথ ওয়াশ সাথে নেন। এছাড়া তোয়ালে, টুথব্রাশ, প্রসাধনী, একটা সাদা কুর্তা, জিনস প্যান্ট, একজোড়া স্লিপার, অর্ন্তবাস এবং তিন বোতল মিনারেল ওয়াটারও নিতে দেখা যায়। তবে কারা কর্তৃপক্ষ কুর্তা ও জিনসের প্যান্ট ভেতরে নিতে দেয়নি। কারন জেলখানা থেকেই কাপড় সরবরাহ করা হবে বলে জানানো হয়। যা চেয়েছি আমি তা পাইনি... জেলখানায় সঞ্জয়ের জন্য বরাদ্দ হয়েছে এক নম্বর ব্যারাকে ৯০ বর্গফুটের একটি কক্ষ। এখানে তাকে জেল কর্তৃপক্ষের সরবরাহকৃত সাদা জামা ও পায়জামা পড়তে হবে। এ জন্য তিনি একটু দুচিন্তায় আছেন। বিরক্তিকর রুটিন এতদিন সঞ্জয় নিজের খেয়াল খুশি মতো যা করতে পারলেও জেলখানায় তাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। বুধবার সকালে তাকে অন্যান্য কয়েদিদের মতোই ঘুম থেকে জাগানো হয়েছে। সকাল সাতটার দিকে তাকে চা ও সাবুদানা-পরিজ খেতে দেয়া হয়। খবরের কাগজ তার একমাত্র বিনোদন বেলা এগারোটার দিকে তাকে দুপুরের খাবার হিসেবে দেয়া হয় চারটি রুটি, বেগুনের তরকারি ও কিছু সবজি এবং এককাপ পাতলা ডাল। সিনিয়র জেল অফিসার জানান, সঞ্জয় তার ব্যারাকে দুপুর থেকে তিনটা পর্যন্ত ঘুরে বেড়াতে পারবে। সন্ধ্যার দিকে তাকে রাতের খাবার দেয়া হবে। সেসময় সে তার সেল থেকে বের হতে পারবে। তিনি আরো বলেন, সে সংবাদপত্র পরে সময় কাটাতে পারে। এছাড়া আর কোন বিনোদনের ব্যবস্থা নেই। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১০১২ ঘ.