নিউ দিল্লি, জুলাই ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- জনপ্রিয় ভারতীয় তারকা নন্দিতা দাস একটি পাকিস্তানি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির কাহিনী আবর্তিত হয়েছে সীমান্তবর্তী এলাকার একটি বালককে ঘিরে যে পথ ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পরে। আশা করা হচ্ছে এই মর্মস্পর্শী ছবিটি সীমান্তের দুদিকেই ব্যাপক আলোড়ন তুলবে এবং দুটি দেশের মধ্যে নৈকট্য তৈরি করবে।
পাকিস্তানের সাবেক সংস্থাপন মন্ত্রী ও সিনেটর জাভেদ জব্বার ছবির চিত্রনাট্যকার ও প্রযোজক। উর্দূ ও হিন্দি উভয় ভাষাতে নির্মিত ছবিটি পরিচালনা করবেন তার মেয়ে মেহেরীন জব্বার।
'রামচন্দ পাকিস্তানী' নামের ছবিটি বাস্তব কাহিনী নির্ভর। ছবিতে ৭ বছরের এক বালক ও তার বাবা ভুল করে ভারতের সীমানায় ঢুকে পরে। তাদের জেলে যেতে হয়। ওদিকে বালকটির মা পাকিস্তানে তাদের আঁতিপাঁতি করে খুঁজতে থাকে।
সাহসী ও অপ্রচলিত ধারার ছবিতে অভিনয়ের করে প্রশংসিত নন্দিতা দাস মায়ের ভুমিকায় অভিনয় করবেন। ছবির মূল চরিত্রগুলো পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু স
bdnews24