জুলাই ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আমেরিকার চলচ্চিত্র জগতের সম্মানজনক পুরষ্কার সিনেমাথেক অ্যাওয়ার্ড পাচ্ছেন জুলিয়া রবার্টস। অক্টোবরের ১২ তারিখে তার হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। খরব মার্কিন ওয়েবসাইটের।
চিত্রকলার এই বিখ্যাত সংগঠনটি বর্তমানে বিভিন্ন পুরোনো ক্লাসিক চলচ্চিত্র পুনরুদ্ধারের কাজে মনোনিবেশ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, এবার বিনা প্রতিদ্ধন্ধিতায় সিনেমাথেক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জুলিয়া রবার্টস।
ঘটনাচক্রে গত বছর প্রিটি ওম্যান ও এরিন ব্রেকোভিচ খ্যাত এই তারকা সংগঠনটির পক্ষ থেকে জর্জ ক্লুনির হাতে এই পুরষ্কার তুলে দেন।
আমেরিকান সিনেমাথেক গোষ্ঠীর চেয়ারপারসন রিক নিকিতা এক বিবৃতিতে বলেন, "জুলিয়া রবার্টস সত্যিকারের একজন চলচ্চিত্র তারকা। তার অজস্র ছবি দিয়ে তিনি মুগ্ধ করেছেন ভক্ত ও সমালোচকদের।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০১২ ঘ.
bdnews24