ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- ১৯৯১ সালে রচিত জনপ্রিয় উপন্যাসিক হুমায়ন আহমেদের উপন্যাস দারুচিনি দ্বীপ অবলম্বনে নির্মিত হয়েছে 'লাক্স চ্যানেল আই সুপার স্টার' প্রকল্পের চলচিত্র 'দারুচিনি দ্বীপ'। চলচিত্রটির চিএনাট্য লিখেছেন হুমায়ন আহমেদ। আর নির্মান করেছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। এটি তৌকির আহমেদ পরিচালিত তৃতীয় ছবি। এর আগে জয়যাএা ও রুপকথার গল্প নামে দুটি ছবি তৈরি করেছিলেন তিনি।
একদল তরুন তরুনীর বন্ধুত্বপূর্ন সম্পর্ক, ভালবাসার পাশাপাশি সহজ সরল পারিবারিক জীবনের নানা ঘটনা উঠে এসেছে এই গল্পে। প্রতিদিনের একঘেয়ে রুক্ষ ও কঠিন বাস্তব জীবনের মাঝে তাদের হাতছানি দেয় সবুজ ঘাসের স্বপ্নভূমি দারুচিনি দ্বীপ তথা সেন্টমার্টিন দ্বীপ। তারুণ্যের স্বপ্ন ও বাস্তবতার মাঝে এমনিভাবে এগিয়ে যায় ছবিটির কাহিনী।
ঢাকার আশপাশে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, চট্রগ্রাম সমুদ্রবন্দর,ছেড়াঁ দ্বীপ ও দারুচিনি দ্বীপরুপী সেন্টমার্টিন দ্বীপে এ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে।
এ ছবির বিভিন্ন চরিত্রে রুপদান করেছেন রিয়াজ, লাক্স সুন্দরী মম, বিন্দু, মুনমুন, মোশাররফ করিম, সীমানা, লিসা, নয়ন, আব্দুল্লাহ আল মামুন, ডলি জহুর, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, চ্যালেন্জার, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ছবিতে গান রয়েছে তিনটি। একটি নজরুল ও বাকী দুটি রবীন্দ্র সঙ্গীত। গানে কন্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও এস আই টুটুল। ছবির সঙ্গীত পরিচালক এস আই টুটুল। ক্যামেরায় এ আর স্বপন। সম্পাদনায় ভারতের অপিস দে সরকার। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত এ ছবিটি আগামী ৩ আগস্ট চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়াম হবে।
ছবিটিতে শুভ্র চরিত্রে রূপদানকারী রিয়াজ বললেন, উপন্যাস পড়ে ও পরিচালকের কাছ থেকে পরামর্শ নিয়ে শুভ্র চরিত্রটি ফুটিয়ে তুলেছি। বিশ্বাস রয়েছে, ভালোই করেছি আমি।
জরী চরিত্রের রূপদানকারী লাক্স চ্যানেল আই সুপার স্টার মম জানালেন, এ ছবিতে নায়িকা হিসেবে আমার কাজ করার অনুভূতি অসাধারণ। যথাসাধ্য চেষ্ঠা করেছি, ভালো কিছু করার জন্য। আমি মনে করি ভালই হয়েছে। তবে ছবিটি মুক্তি পাবার পর দর্শক কী বলে সেটাই আসল কথা।
ছবিটি সম্পর্কে এর পরিচালক তৌকির আহমেদ জানান, "দারুচিনি ভিন্ন ধারার ছবি। এটি তথাকথিত বানিজ্যিক ছবি নয়। হুমায়ন আহমেদের জনপ্রিয় এ উপন্যাসে একদল তরুন-তরুনীর স্বপ্নের কথা আছে। সেই স্বপ্নকে আমি ক্যামেরায় নির্মাণ করতে চেয়েছি। আমি রুচিশীল মানুষেরদের জন্য ভাল ছবি নির্মান করতে চেয়েছি, যেখানে স্বপ্ন ও বাস্তবতার মধ্যে আসা যাওয়া আছে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/০৯৫৪ ঘ.
bdnews24