২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আহমেদের নতুন নাটক 'লীলাবতী'

হুমায়ুন আহমেদের রচনা ও শাওনের পরিচালনায় আসছে নতুন একক নাটক 'লীলাবতী'। স্বামী-স্ত্রী আর তাদের একমাত্র সন্তানকে ঘিরে মজার মজার ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। এতে থাকছে মানবিকতার পাশাপাশি আবেগের মনস্তাতিক প্রকাশও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ ( বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হুমায়ুন আহমেদের রচনা ও শাওনের পরিচালনায় আসছে নতুন একক নাটক 'লীলাবতী'। স্বামী-স্ত্রী আর তাদের একমাত্র সন্তানকে ঘিরে মজার মজার ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। এতে থাকছে মানবিকতার পাশাপাশি আবেগের মনস্তাতিক প্রকাশও। মঙ্গলবার থেকে ধানমন্ডির আশেপাশে ও এ্যাপোলো হাসপাতালে শুরু হয়েছে নাটকটির শুটিং । চলবে রবিবার পর্যন্ত। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, জয়ন্ত চট্রোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, চ্যালেঞ্জার, ডা: এজাজ, মাজনুন মিজান, জুয়েল রানা প্রমুখ। উল্লেখ্য, এই প্রথমবারের মতন অভিনেত্রী জয়া হুমায়ুন আহমেদের নিজস্ব প্রডাকশনের নাটকে অভিনয় করতে যাচ্ছেন। নাটকটি নির্মিত হবে নূহাশ চলচ্চিত্রের ব্যানারে। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার করা হবে। লীলাবতী নাটক সম্পর্কে নির্মাতা শাওন বললেন, বরাবরের মতন এটিও হাসির নাটক। দারুন মজা পাবে দর্শক। তবে নাটকের শেষ দৃশ্যটা ভাবাবে দর্শকদেরকে। আশা করছি আমার একটি ভাল কাজ হবে এটি। উল্লেখ্য, শাওন পরিচালিত 'কবি' ধারাবাহিক নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২২১৯ ঘ.