২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম সিনেমাস্কোপ ছবি 'গোলাপী এখন বিলেতে'র শুটিং শেষ

পরিচালক আমজাদ হোসেন এর 'গোলাপী এখন বিলেতে' ছবির শুটিং শেষ পর্যায়ে। এটিই দেশে নির্মিত প্রথম সিনেমাস্কোপ ছবি বলে দাবি করেছেন ছবির পরিচালক। এর আগে 'মনের মাঝে তুমি', 'জয়যাত্রা'সহ বেশ কিছু ছবি সিনেম'স্কোপে নির্মিত হয়ে মুক্তি পেলেও এসব ছবির সিনেমাস্কোপ লেন্স ছিল বিদেশ থেকে ভাড়া করে আনা। দেশীয় ক্যামেরা ও লেন্স দিয়ে প্রথমবারের মতো সিনেমাস্কোপ ছবি নির্মাণ করছেন আমজাদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 12:05 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জুলাই ২৩ ( বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পরিচালক আমজাদ হোসেন এর 'গোলাপী এখন বিলেতে' ছবির শুটিং শেষ পর্যায়ে। এটিই দেশে নির্মিত প্রথম সিনেমাস্কোপ ছবি বলে দাবি করেছেন ছবির পরিচালক। এর আগে 'মনের মাঝে তুমি', 'জয়যাত্রা'সহ বেশ কিছু ছবি সিনেম'স্কোপে নির্মিত হয়ে মুক্তি পেলেও এসব ছবির সিনেমাস্কোপ লেন্স ছিল বিদেশ থেকে ভাড়া করে আনা। দেশীয় ক্যামেরা ও লেন্স দিয়ে প্রথমবারের মতো সিনেমাস্কোপ ছবি নির্মাণ করছেন আমজাদ হোসেন। 'গোলাপী এখন বিলেতে' ছবির কাহিনী সম্পর্কে আমজাদ হোসেন জানান, "শেকড়কে কখনোই ছিঁড়ে ফেলা যায় না। দেশের প্রতি আত্মার টানে বিলেত থেকে দেশে ফিরে আসতে বাধ্য হয় গোলাপী। এটাকেই বিষয়বস্তু করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র 'গোলাপী এখন বিলেতে'।" তারকাবহুল এ ছবির শুটিং বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে এ ছবির শুটিং হয়েছে লন্ডন, ভারত ও বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। আমজাদ হোসেন রচিত ও পরিচালিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, শাবনূর, ফেরদৌস এবং বোম্বের মিঠুন চক্রবর্তী। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান চ্যানেল টাচ এর ব্যানারে। খুব শিঘ্রই ছবিটি মুক্তি পাবে জানান পরিচালক। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৫৪ ঘ