২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পার বিরুদ্ধে ঘর ভাঙার অভিযোগ

যুক্তরাজ্যের এক চলচ্চিত্র প্রযোজকের স্ত্রী অভিযোগ করেছেন শিল্পা শেঠী তার সংসারে আগুন লাগিয়েছেন। তার স্বামীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্যই তার সংসার ভেঙে যাচ্ছে। খবর ভারতীয় একটি সংবাদ সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যুক্তরাজ্যের এক চলচ্চিত্র প্রযোজকের স্ত্রী অভিযোগ করেছেন শিল্পা শেঠী তার সংসারে আগুন লাগিয়েছেন। তার স্বামীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলার জন্যই তার সংসার ভেঙে যাচ্ছে। খবর ভারতীয় একটি সংবাদ সংস্থার। অভিযোগকারী ২৫ বছর বয়সী কবিতা কুন্ড্রা বলেন, "আমাদের সংসারে এমনিতেই সমস্যা ছিল। কিন্তু আমাদের সদ্যোজাত কন্যার সুবাদে এই ঝামেলা মিটে যাবে বলে আমি আশা করেছিলাম। কিন্তু এরপর শিল্পা এলো। আর বদলে গেলো রাজ। এখন সে আমার কাছে ডিভোর্স চাইছে।" কবিতার স্বামী রাজ লন্ডনের একজন চলচ্চিত্র প্রযোজক। কবিতার অভিযোগের প্রেক্ষিতে শিল্পার মুখপাত্র ডেল ভাগবাগার বলেন, " ওরা দুজন আসলে স্রেফ বন্ধু। শিল্পা আর রাজ বিয়ে করছেন বলে যে গুজব ছড়িয়েছে তার কোন ভিত্তি নেই। রাজই শিল্পার নতুন পারফিউমের লাইসেন্সর। ফলে পাবলিক প্লেসে তাদের একসঙ্গে দেখা যেতেই পারে।' এক সাময়ীকির সঙ্গে সাক্ষাৎকারে রাজও বলেন, " আমরা স্রেফ দোস্ত। পারফিউমের সুবাদে শিল্পার সঙ্গে আমার একটা ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে। আর কবিতার সঙ্গে আমার বিয়ের সম্পর্ক ১২ মাস আগেই চুকেবুকে গেছে। এই বিচ্ছেদের সঙ্গে শিল্পার কোন সম্পর্ক নেই।" পরে অবশ্য টেলিফোন করে রাজ ওই সাময়ীকিকে জানান, ১২ মাস নয়, কবিতার কাছ থেকে ৯ মাস ধরে তিনি আলাদা থাকছেন। মাস চারেক আগে তাদের সঙ্গে দেখাও হয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২৭ ঘ