জুলাই ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- প্রথমবারের মতন ধারাবাহিক নাটক পরিচালনা করছেন তাজিন আহমেদ। নিজের রচনা ও পরিচালনায় ২৬ পর্বের নিমার্ণাধীন নাটকের নাম 'যোগফল'। ব্যাংককে বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই নাটকটির ২১ পর্বের শুটিং শেষ হয়েছে। বাকী ৫ পর্বের শুটিং ঢাকায় হবে।
যোগফল মূলত একজন অধ্যাপকের জীবনের গল্প। জীবনে সে ব্যর্থ। সড়ক দূর্ঘটনায় তার স্ত্রী মারা যায়। নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি। এ জীবনে তার অবলম্বন হয়ে উঠে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। তাদেরকে নিয়ে তিনি ব্যাংককে বেড়াতে যান। সেখানে ঘটতে থাকে একের পর এক অঘটন। পরে জানা যায় এর হোতা স্বয়ং অধ্যাপক । কেননা তিনি প্রকৃত অর্থে মানসিকভাবে অসুস্থ। এভাবেই এগিয়ে যায় এ ধারাবাহিকের কাহিনী।
অধ্যাপকের চরিত্রে রয়েছেন আবুল হায়াত। দেশের বাইরে এটিই আবুল হায়াতের প্রথম কোন নাটকের শুটিং। অন্যান্য চরিত্রে রয়েছে আনিসুর রহমান মিলন, শামস সুমন, রওনক হাসান, শ্রাবন্তী, হোমায়রা হিমু, নাফিসা, ফজুলর রহমান বাবু প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে টেলিহোম।
স
bdnews24