জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- আধুনিক ১০টি গান নিয়ে বেরিয়েছে মিলিয়া ইসলাম সাবেদের একক অ্যালবাম। 'উনিশের গল্প' শিরোনামে অ্যালবামটি বের করেছে অগ্নিবীনা।
অ্যালবামে গান গেয়েছেন লাকী আখন্দ, সেলিম আশরাফ, কাজী হাবলু। ফোয়াদ নাসের বাবু ও রাজিব সুরারোপিত গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, সৈয়দ মোহসীন মনির, গুঞ্জন চৌধুরী, টিআই অন্তর, খোশনূর এবং জাহিদ আকবর।
উল্লেখযোগ্য গানের শিরোনাম -- 'রাত একা আমিও একা' , 'তুমি শুনতে পারো সূর্যের গান', 'উনিশের গল্প', 'তোমার আমার সম্পর্কটা' ইত্যাদি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯১৫ ঘ.
bdnews24