২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কার লাইব্রেরিতে ঠাঁই পেলো 'নমস্তে লন্ডন'

অক্ষয় কুমার ও কাটরিনা কাইফ অভিনীতি 'নমস্তে লন্ডন' ছবির চিত্রনাট্যটি যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সের লাইব্রেরিতে ঠাঁই পেয়েছে। ছবির চিত্রনাট্যটি বিপুল শাহের করা। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 10:26 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

জুলাই ১৪ (বিডিনিউজটুয়েরিন্টফোরডটকম) -- অক্ষয় কুমার ও কাটরিনা কাইফ অভিনীতি 'নমস্তে লন্ডন' ছবির চিত্রনাট্যটি যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অফ মোশন পিকচার্সের লাইব্রেরিতে ঠাঁই পেয়েছে। ছবির চিত্রনাট্যটি বিপুল শাহের করা। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। অ্যাকাডেমি কর্তৃপক্ষ সরাসরি চিত্রনাট্যটির জন্য বিপুলের সঙ্গে যোগাযোগ করেন। বিপুল বলেন, " দেখে মনে হচ্ছে আমাদের সব কর্মকান্ডই অ্যাকাডেমির নজরে আছে। কারণ আমরা নিজে থেকৈ ওই লাইব্রেরিতে চিত্রনাট্যটি রাখার জন্য কোন উদ্যোগ নিইনি। অচিন্তনীয়ভাবে তাদের কাছ থেকেই চিত্রনাট্যটির জন্য অনুরোধ আসে।" অ্যাকাডেমির এই উদ্যোগের ফলে এখন 'নমস্তে লন্ডন' ছবির চিত্রনাট্যটি 'ফাইন্ডিং নিমো', 'মিলিয়ন ডলার বেবি' ও 'দি প্যাশন অফ দি ক্রাইস্ট' এর মতো ছবির চিত্রনাট্যের পংক্তিভুক্ত হলো। এর আগে ভারতের 'দেবদাস', 'কাল হো না হো' ও 'লগন' এই সম্মান পায়। বিডিনিউজটুয়েরিন্টফোরডটকম/এমআইআর/১৬২৩ ঘ