২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যরকম আইয়ূব বাচ্চু

সাধারণত নিজের সুরে নিজের গানই করেন আইয়ূব বাচ্চু। তবে মাঝে মাঝে একটা দুটো অন্যরকম অ্যালবাম প্রকাশেরও উদ্যোগ নেন তিনি। এর আগে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে 'মাটির দেশে ভাটির টানে' নামে দেশাত্মবোধক গানের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৬ সালে। লালনের গান নিয়ে এবার তেমনই একটি ব্যাতিক্রমী উদ্যোগ নিলেন এই ব্যান্ড তারকা। আইয়ূব বাচ্চুর সঙ্গীতায়োজনে এই অ্যালবামের গানগুলি গাইবেন নবনীতা। অ্যালবামের নাম 'আমি যন্ত্র তুমি যন্ত্রী'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাধারণত নিজের সুরে নিজের গানই করেন আইয়ূব বাচ্চু। তবে মাঝে মাঝে একটা দুটো অন্যরকম অ্যালবাম প্রকাশেরও উদ্যোগ নেন তিনি। এর আগে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে 'মাটির দেশে ভাটির টানে' নামে দেশাত্মবোধক গানের একটি অ্যালবাম প্রকাশ করেছিলেন ২০০৬ সালে। লালনের গান নিয়ে এবার তেমনই একটি ব্যাতিক্রমী উদ্যোগ নিলেন এই ব্যান্ড তারকা। আইয়ূব বাচ্চুর সঙ্গীতায়োজনে এই অ্যালবামের গানগুলি গাইবেন নবনীতা। অ্যালবামের নাম 'আমি যন্ত্র তুমি যন্ত্রী'। বাচ্চু জানালেন, নবনীতা নবীন শিল্পী। এর আগে ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি যেখানে শ্রোতাদের ভোটে নির্বাচিত হন সেরা শিল্পী। ওই প্রতিযোগিতায় নাম্বার ওয়ান বা এমনকি টপ টেনে ঠাঁই না পেলেও বিচারক কুমার বিশ্বজিৎ তার গান শুনে মুগ্ধ হয়েছেন। তিনিই বাচ্চুর কাছে নিয়ে আসেন নবনীতাকে। তার কন্ঠে গান শুনে বাচ্চু সিদ্ধান্ত নেন এঁকে নিয়ে অ্যালবাম বের করবেন। অ্যালবামে থাকবে মোট ১০টা গান। এর মধ্যে রয়েছে 'পাপপুণ্য', 'মিলন হবে কত দিনে', 'খাঁচার ভিতর অচিনপাখি', 'আামি অপার হয়ে বসে আছি', 'এ কেমন দিন আইল ভবে' ইত্যাদি। দুয়েকটি গানের সুর অবিকৃত রেখেই কিছু নীরিক্ষা করেছেন বাচ্চু। এ প্রসঙ্গে বাচ্চু বলেন, " নবনীতা গান শুনে আমি মুগ্ধ হয়েছি। ভালো গায় মেয়েটি। ক্যাসেটটা বের হলে আপনারও বুঝতে পারবেন।" আগামী রোজার ঈদে গাংচিলের ব্যানারে বের হবে অ্যালবামটি। এদিকে এলআরবির একটি নুতন অ্যালবামের কাজও শুরু হয়েছে। ২ বছর পর আইয়ূব বাচ্চুর গান নিয়ে এ অ্যালবাম আসছে বাজারে। সাজ্জাদ হোসাইনের লেখা ও আইয়ূব বাচ্চুর সুরে ইতিমধ্যে ৪টি গানের রেকর্ডিং হয়ে গেছে। এর আগে ২০০৫ সালে বাচ্চুর 'মন আছে নাকি নাই' অ্যালবামটি বের হয়েছিল। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮১৪ ঘ