২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেবাশীষ অভিনীত 'বাজি'র কাজ শেষ

জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস অভিনয় করেছেন একটি টেলিভিশন নাটকে। কোন টিভি নাটকে এটাই তার প্রথম অভিনয়। নাটকের নাম 'বাজী'। মোস্তফা মামুন রচিত নাটকটি পরিচালনা করেছেন তারেক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস অভিনয় করেছেন একটি টেলিভিশন নাটকে। কোন টিভি নাটকে এটাই তার প্রথম অভিনয়। নাটকের নাম 'বাজী'। মোস্তফা মামুন রচিত নাটকটি পরিচালনা করেছেন তারেক খান। বাজী নাটকে দেবাশীষ ছাড়াও কেন্দ্রীয় কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন মীম, লুৎফর রহমান জর্জ এবং রাহুল আনন্দ। কাহিনী সংক্ষেপ এরকম : আনিস ক্রমাগত মিথ্যা কথা বলে। এবং সে মনে করে মিথ্যা কথা দিয়ে যে কোনো কিছু করা সম্ভব। বন্ধু অর্নব সেটা মানতে চায় না। এই নিয়ে দুজনের মধ্যে একটা বাজি হয়। বাজির শর্ত হলো, আনিসকে অপরিচিত কোনো একটা জায়গায় গিয়ে এক সপ্তাহ থাকতে হবে। কোনো হোটেলে থাকা যাবে না, কোনো পরিচিত লোকের সাহায্য নেয়া যাবে না। এবং একইসঙ্গে ওখানে একটা মেয়ের সঙ্গে প্রেমও করতে হবে। যদি সে বাজিতে জিতে তাহলে অর্নব তাকে এক সপ্তাহ মালয়েশিয়া ঘুরিয়ে নিয়ে আসবে। অদ্ভুত বাজিতে রাজি হয়ে অপরিচিত জায়গায় সন্ধানে বের হয় আনিস, সঙ্গে বন্ধু ইমতিয়াজ। গিয়ে তারা ওঠে এমন একটি বাড়িতে যেখানে জনৈক আতিক মামা যে কোনো মূল্যে বিদেশে চলে যেতে চান। রনি তরুণ কবি, যে কোনো কিছু নিয়ে যে কোনো সময় সে কবিতা লিখতে পারে। সে পরিবারে ঢুকে গিয়ে তারা মুখোমুখি হয় অদ্ভুত সব ঘটনার। এ প্রসঙ্গে তারেক খান বলেন, " নাটকের একটি কেন্দ্রীয় চরিত্রে দেবাশীষ বিশ্বাস অভিনয় করেছেন। তার মতো একজন জনপ্রিয় পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। এর আগে তার উপস্থাপনা দেখেছি। চমৎকার। তার অভিনয় দক্ষতা দেখেও আমি মুগ্ধ।" নাটকটির চিত্রায়ও ও সম্পাদনার কাজ শেষ। নাটকটি খুব শিঘ্রই যে কোন চ্যানেলে প্রচারিত হবে বলে জানান নাটকটির প্রযোজনা সংস্থা তিন্নি টেলিমিডিয়া। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/