২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নাচোলের রাণী'র পরে আসছে ডায়মন্ডের 'গঙ্গাজল'

সেন্সর জটিলতার কারণে 'নাচোলে রাণী' মুক্তি পাওয়ার আগেই আলোচিত হয়েছিল। সেই ছবির পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড এবার নিয়ে আসছেন তার দ্বিতীয় ছবি 'গঙ্গাজল'। ছবির চিত্রায়ন শেষ, সম্পাদনার কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

জুলাই ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সেন্সর জটিলতার কারণে 'নাচোলে রাণী' মুক্তি পাওয়ার আগেই আলোচিত হয়েছিল। সেই ছবির পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড এবার নিয়ে আসছেন তার দ্বিতীয় ছবি 'গঙ্গাজল'। ছবির চিত্রায়ন শেষ, সম্পাদনার কাজ চলছে। গঙ্গাজলে অভিনয় করেছেন ফেরদৌস, পপি, সিমলা, পরেশ আচার্য্য, আবদুর রশিদ ও আরো অনেকে। ছবিতে মাত্র তিনটি গান রয়েছে গানগুলি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা নওরীন, মাহাদী ও কনকচাঁপা। মুন্সীগঞ্জ ও চাপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ছবির শুটিং হয়েছে। ছবির কাহিনী আবর্তিত হয়েছে হিন্দু, মুসলামান, পতিতা ও ডোম এরকম চারটি পরিবারকে কেন্দ্র করে। ছবিতে দেখা যাবে, যে ডোম গত রাতে পতিতার কাছে গিয়েছে পরদিন সকালেই খুন হয়ে যাওয়া সেই পতিতার লাশ আর সে ধরতে চাইছে না পতিতা বলে। ছবিতে একটি কাহিনীর ভিতর দিয়ে কিছু সামাজিক সমস্যাকে তুলে ধরতে চেয়েছেন ডায়মন্ড। ছবির চিত্রগ্রহণে হাসান আহমেদ। সঙ্গীত করেছেন ইমন সাহা। সম্পাদনায় আছেন মনির হোসেন মুন্নু। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৩৫ ঘ