২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে গিটার ফেস্ট

বাংলাদেশে প্রথমবারের মতো 'গিটার ফেস্ট' অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের কয়েকটি নামকরা ব্যান্ডের সদস্যসহ বেশ কিছু স্বতন্ত্র গিটারবাদক এই 'গিটার ফেস্ট' এ অংশ নেবেন। সঙ্গে থাকবে আনুষঙ্গিক বাদ্যযন্ত্রীরা। ১৩ জুলাই রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে এই ফেস্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 01:57 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা জুলাই, ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম ) -- বাংলাদেশে প্রথমবারের মতো 'গিটার ফেস্ট' অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের কয়েকটি নামকরা ব্যান্ডের সদস্যসহ বেশ কিছু স্বতন্ত্র গিটারবাদক এই 'গিটার ফেস্ট' এ অংশ নেবেন। সঙ্গে থাকবে আনুষঙ্গিক বাদ্যযন্ত্রীরা। ১৩ জুলাই রাজধানীর রাশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হবে এই ফেস্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে 'ইভেন্ট সলিউশন'। সলিউশনের গনসংযোগ কমকর্তা ইজলাল মঈন খান বলেন, "পশ্চিমা দেশগুলোতে এরকম অনুষ্ঠান প্রায়ই হয়। এদেশে সাধারণত কনসার্ট বলতে ব্যান্ডের গান করাকেই বোঝায়। আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করছি। এছাড়া আমাদের বেশ কয়েকজন গিটারিস্ট বন্ধু আছে। তাদেরও আগ্রহও এই অনুষ্ঠান আয়োজন করার অন্যতম কারণ।" ইজলাল আরো বলেন "আগামী ১৩ জুলাই ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত 'গিটার ফেস্ট' এ অংশ নেবেন- শিশির, ভাইভ ব্যান্ডের গিটারিস্ট অনি, নেমেসিস ব্যান্ডের গিটারিস্ট মাহের, কানাডা প্রবাসী গিটারিস্ট মাসাডি, আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট এরশাদ। এছাড়াও কনসার্টের শেষে এদেশের একজন খ্যাতনামা গিটারিস্ট অংশ নিবেন। তবে নামটা এখনই প্রকাশ করতে চাচ্ছি না।" ধারনা করা হচ্ছে, এই গিটারিস্ট 'ওয়ারফেজ' ব্যান্ডের প্রাক্তন সদস্য ও বর্তমানে 'অর্থহীন' ব্যান্ডের গিটারিস্ট কমল। কনাসার্টটি শুরু হবে বিকাল ১৩ জুলাই বিকেল তিনটা থেকে। টিকিট পাওয়া যাবে অনুষ্ঠানস্থলে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯৪৫ ঘ