জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অনেকের কাছেই পরিচিত ঠেকবে নামটা। হ্যাঁ ঠিক ধরেছেন, ওপার বাংলার শিল্পী অঞ্জন দত্তের গাওয়া বেলা বোস নামের সেই বিখ্যাত গানটি নিয়েই নাটক করছেন আলভী রহমান। নাট্যকার ও পরিচালক তিনি নিজেই। শুটিং শুরু হবে ১৪ আগস্ট।
দৃক এর প্রযোজনায় নির্মানাধীন এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপি করিম ও আনিসুর রহমান মিলন।
মিলন বলেন, "নাটকের নামটি শুনেই আমার কাছে ভালো লেগেছে। এরকম অভিনব নাম সচরাচর শোনা যায় না। এর গল্পটাও ভালো। বেলা বোস গানের কাহিনীর আদলেই গড়ে উঠেছে এর গল্প। আমার ধারনা দর্শক নাটকটি উপভোগ করবেন।"
আগামী ঈদে চ্যানেল ওয়ান এর ঈদের নাটক হিসেবে প্রচারিত হবে নাটকটি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯০৬ ঘ
bdnews24