২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুসোর ঘরের সর্বকনিষ্ঠ সদস্য র‌্যাডক্লিফ

মাদাম তুসোর মোমের ঘরে ঠাঁই নিতে যাচ্ছেন হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। বিখ্যাত এই যাদুঘরে যে সব তারকা ব্যাক্তিত্বের মোমের মুর্তি রয়েছে তাদের মধ্যে র‌্যাডক্লিফই সর্বকনিষ্ঠ। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 09:39 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মাদাম তুসোর মোমের ঘরে ঠাঁই নিতে যাচ্ছেন হ্যারি পটার তারকা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। বিখ্যাত এই যাদুঘরে যে সব তারকা ব্যাক্তিত্বের মোমের মুর্তি রয়েছে তাদের মধ্যে র‌্যাডক্লিফই সর্বকনিষ্ঠ। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের। এ মাসেই র‌্যাডক্লিফের বয়স ১৮ হবে। ইতিমধ্যেই মোমের মুর্তির জন্য মডেল হয়েছেন র‌্যাডক্লিফ। অচিরেই টম ক্রুজ, ব্রাড পিট আর জুলিয়া রবার্টস এর মতো তারকাদের পাশে দাঁড়াবেন তিনি। হ্যারি পটার সিরিজের ছবিগুলোর জন্যই তারকা খ্যাতি পেয়েছেন র‌্যাডক্লিফ। এ মাসেই হ্যারি পটার সিরিজের পঞ্চম ছবি 'দি অর্ডার অফ দি ফিনিক্স' মুক্তি পাবে। তবে তুসোর ঘরে তার মোমের মুর্তিতে হ্যারির ছায়া সামান্য। আলখাল্ল