২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি করছেন ফেরদৌস হাসান, শুটিং হবে রামুজী ফিল্ম সিটিতে

বিশিষ্ট নাট্যকার ফেরদৌস হাসান ছবি পরিচালনায় আসছেন। ছবির নাম 'হৃদয় আছে যার'। ছবির চিত্রনাট্যও করেছেন তিনি। ছবিতে তার সহকারী পরিচালক হিসেবে থাকবেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজ এ ছবির নায়কও বটে। আগস্টের শেষ সপ্তাহে শুরু হবে ছবির শুটিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

জুলাই ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশিষ্ট নাট্যকার ফেরদৌস হাসান ছবি পরিচালনায় আসছেন। ছবির নাম 'হৃদয় আছে যার'। ছবির চিত্রনাট্যও করেছেন তিনি। ছবিতে তার সহকারী পরিচালক হিসেবে থাকবেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজ এ ছবির নায়কও বটে। আগস্টের শেষ সপ্তাহে শুরু হবে ছবির শুটিং। এ প্রসঙ্গে ফেরদৌস হাসান বলেন, "চলচ্চিত্রে এটাই যে আমার প্রথম কাজ তা নয়। এর আগে ২৯টা ছবির চিত্রনাট্য লিখেছি। এর অনেকগুলিই সুপারহিট হয়েছে। আশা করছি তরুণ তরুণীর প্রেমনির্ভর এ ছবিটিও দর্শকদের ভালো লাগবে।" ছবির নায়ক নায়িকা হিসেবে থাকবেন রিয়াজ ও পুর্নিমা। বাকীদের ব্যাপারে এখনো সিদ্ধান্ত চুড়ান্ত হয়নি। ফেরদৌস জানান, ভারতের হায়দ্রাবাদের বিখ্যাত রামুজী ফিল্ম সিটিতে ছবির শুটিং শুরু হবে আগামী মাসে। প্রযোজনা প্রতিষ্ঠান পথিক এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন তুহিন বড়