জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ফরাসী সরকার তাদের 'অফিসার অফ দি অর্ডারস অফ আর্টস অ্যান্ড লেটারস' উপাধিতে ভূষিত করবেন বলিউড তারকা শাহরুখ খানকে। খবর ভারতীয় একাধিক ওয়েবসাইটের।
মঙ্গলবার ফরাসী দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহরুখ খানের ব্যাতিক্রমী কর্মজীবন এবং চলচ্চিত্রের ক্ষেত্রে ফ্রেঞ্চ ইন্দো সহযোগিতার উন্নয়নে তার অবদানের জন্য এই উপাধি প্রদান করা হচ্ছে বলে জানানো হয়।
এ বছর জানুয়ারিতে ফরাসী সরকার তাদের সর্ব্বোচ্চ সম্মাননা 'লিজিয়ন অফ অনার' -এ ভূষিত করে আরেক বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে।
অভিনেতা হিসেবে শাহরুখ খানের অসাধারণ প্রতিভা ও বিপুল জনপ্রিয়তার উল্লেখ করে ফরাসী রাষ্ট্রদূত দোমিনিক জিরার্ড বলেন, "আমরা যখন বিনোদনের ক্ষেত্রে ইন্দো ফরাসী সম্পর্ককে আরো জোরদার করতে দৃঢ়সংকল্প হয়েছি তখনই ফরাসী চলচ্চিত্র শিল্পে শাহরুখ খান তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পুরষ্কার প্রদানের মাধ্যমে আমরা সে কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি।"
শাহরুখ খানের সা
bdnews24