জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সূর্যের লাল সোনালী আভা তখন ছড়িয়ে পরেছে পশ্চিম আকাশে। মধ্যবয়সী লিলি তাসি আর তার দুই ননদ দ্রুত হাতে শেষ কয়েকটি ধানের চারা রোপন করছিলেন চষা জমিতে। ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন আর দ্রুততর হয়ে উঠছে তাদের হস্ত সঞ্চালন। একজন জিজ্ঞেস করলেন, "আপ বাজার যে আজ কী হবে? আম পেনা আর অনুরা কি আবার মিলে যাবে?" একইরকম প্রশ্ন জুড়ে দিলেন বাকী দুজনও। তারপর কাজ শেষ করে পিঠে বাঁশের ঝুড়ি নিয়ে রওনা দিলেন বাসার উদ্দেশ্যে।
ভুটানের রাজধানী থিম্পুর শহরতলীর এই তিন রমনীর বাক্যালাপের মর্মার্থ বোঝা একটু কঠিন হতে পারে। আপনি কি বলতে পারবেন 'আপ বাজা', 'আম পেনা' বা 'অনুরা' দিয়ে তারা কী বোঝাতে চেয়েছেন?
ভুটানি ভাষায় আপ মানে মিস্টার, আম মানে মিসেস। আপ বাজা বলতে তারা বুঝিয়েছে মিস্টার বাজাজ। জ্বী হাঁ, জনপ্রিয় হিন্দি সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কি'র মিস্টার বাজাজের কথাই বলেছেন তারা। বলেছেন আম পেনা মানে মিসেস প্রেরণা ও অনুরা অর্থাৎ অনুরাগ বসুর কথা।
যথাযথ হিন্দিতে বলতে না পারলেও ভুটানের দোংখা ভাষী এই তিন রমণী এবং এদের মতো অজস্র ভুটানির প্রিয় সিরিয়াল হচ্ছে ভারতের স্টার প্লাস চ্যানেলের 'কসৌটি জিন্দেগি কি'। এর একটা পর্বও তারা মিস করেন না কোন কিছুর বিনিময়ে।
ভারতীয় এক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তাশি বলেন, " 'কসৌটি' আমাদের কাছে অনেকটা ধর্মের মতো। বছরের পর বছর ধরে আমরা এই সিরিয়াল দেখছি। এর কোন পর্বই আমরা মিস করিনি।"
"কসৌটি শুরু হওয়ার আগে দুই ঘন্টার মধ্যে আমার বাসার রান্না বান্না থেকে শুরু করে সব কাজ দ্রুত সেরে ফেলি। তারপর বসে যাই টিভির সামনে।"
প্রেরণা ও বাজাজের ব্যাপারে ভুটানে যে ক্রেজ তা দেখে লজ্জায় পরে যেতে পারেন যে কোন হলিউড তারকাও। ৭ লাখ জনসংখ্যা অধ্যুষিত এই বজ্র ড্রাগনের দেশের রাজধানীতে বলিউড তারকারাও বিশেষ পাত্তা পান না।
বিশিষ্ট ভুটানি চলচ্চিত্রকার পেমা রিনঝিন বলেন, "ডেমি মুর, ক্যামেরন ডিয়াজ, এমনকি প্রিয়াঙ্কা চোপড়া বা জন আব্রাহাম এলেও এখানে কেউ ফিরেও তাকাবে না। কিন্তু প্রেরণা বা বাজাজ বা অনুরাগ এলে দাঙ্গা লেগে যেতে পারে।"
এই উন্মত্ততার পার্শ
bdnews24