২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানের স্কুল খুলছেন আগুন

জনপ্রিয় আধুনিক গানের শিল্পী আগুন গানের স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। ১ জুলাই থেকে তার মগবাজারের বাসায় যাত্রা শুরু হবে এই স্কুলের। স্কুলের নাম এখনো চুড়ান্ত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:09 PM

জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জনপ্রিয় আধুনিক গানের শিল্পী আগুন গানের স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। ১ জুলাই থেকে তার মগবাজারের বাসায় যাত্রা শুরু হবে এই স্কুলের। স্কুলের নাম এখনো চুড়ান্ত হয়নি। আগুন বলেন, "খুব শিগগিরই সবকিছু চুড়ান্ত হয়ে গেলে বিস্তারিত জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে।" অন্যান্য ওস্তাদের পাশাপাশি স্কুলে আগুন নিজেও গান শেখাবেন বলে জানান। এই স্কুল চালুর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে আগুন বলেন, "আমাদের দেশের সঙ্গীত অত্যন্ত সমৃদ্ধ। ওয়েস্টার্ন সঙ্গীতের সঙ্গে এর ফিউশন ঘটালে এর জোর আরো বাড়বে বলে আমার বিশ্বাস। এই স্কুলে আমি দেশীয় সঙ্গীতকে পশ্চিমা আদলে শেখানোর উপর জোর দেবো।" আগুন মন্তব্য করেন, "বাংলাদেশে গত ২০/২৫ বছর ধরে একই ঢংয়ে সঙ্গীত চর্চা চলছে। এর বদল দরকার। এ কাজে আমি অবশ্যই সিনিয়রদের সাহায্য নেবো।" স্কুলের কাজের পাশাপাশি আগুন বর্তমানে আসফ উদ দৌলার সুরে তার ১১তম অ্যালবামের কাজ করছেন। এছাড়াও ব্যস্ত আছেন বিভিন্ন নাটকের শুটিংয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৪১৯ ঘ