২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা দিবসের আগে অক্ষয় কুমার

সন্তানের জন্য একজন বাবা কতটুকু করতে পারে তার নমুনা দেখতে চাইলে তাকান অক্ষয় কুমারের দিকে। বুধবার রাতে এই বলিউড তারকা জুহুর পুরো পিভিআর মাল্টিপ্লেক্স বুক করেছিলেন, কারন একটাই, তার ছেলে আরবকে 'ফ্যান্টাস্টিক ফোর' এর প্রিভিউ দেখাতে চান তিনি। আরবের ইচ্ছা মোতাবেক তার স্কুলের সব বন্ধুদেরও দাওয়াত দিয়েছেন অক্ষয় ওই প্রিভিউ দেখতে। আরব হলিউডের অ্যানিমেশন আর ফ্যান্টাসি ছবির খুব ভক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 12:52 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সন্তানের জন্য একজন বাবা কতটুকু করতে পারে তার নমুনা দেখতে চাইলে তাকান অক্ষয় কুমারের দিকে। বুধবার রাতে এই বলিউড তারকা জুহুর পুরো পিভিআর মাল্টিপ্লেক্স বুক করেছিলেন, কারন একটাই, তার ছেলে আরবকে 'ফ্যান্টাস্টিক ফোর' এর প্রিভিউ দেখাতে চান তিনি। আরবের ইচ্ছা মোতাবেক তার স্কুলের সব বন্ধুদেরও দাওয়াত দিয়েছেন অক্ষয় ওই প্রিভিউ দেখতে। আরব হলিউডের অ্যানিমেশন আর ফ্যান্টাসি ছবির খুব ভক্ত। ওই প্রিভিউতে হাজির ছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, বিপুল শাহ ও রাকেশ উপাধ্যায় তাদের পরিবার পরিজনসহ। অক্ষয়ের সঙ্গে ছিলেন টুইঙ্কল, শ্বাশুড়ি ডিম্পল কাপাডিয়া এবং বোন অলকা ও তার মেয়ে সিমরান। আরবের জন্য এরকম একটা আয়োজন নাটকীয় বটে। আমন্ত্রিতদের একজন মন্তব্য করেন, "অক্ষয় নিজে তার বাচ্চাকাচ্চাদের যত