জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অনেক মহৎ কাজেই নিজেকে জড়িয়েছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবারে তিনি এগিয়ে এসেছেন বিলুপ্তপ্রায় বাঘ রক্ষার মিশন নিয়ে। খবর মার্কিনি একটি বিনোদন সাময়ীকির।
টম্ব রেইডার অভিনেত্রী প্রকাশিতব্য এস্কোয়্যার সাময়ীকির জুলাই সংখ্যায় ঘোষণা করেছেন যে বিপন্ন এশিয় বাঘ রক্ষার কাজে তিনি আত্মনিয়োগ করতে যাচ্ছেন। অবশ্য এর মানে এই নয় যে তিনি এখন থেকে শাকাহারী হয়ে যাবেন।
ডেইলি নিউজ পত্রিকাকে জোলি বলেন, " কম্বোডিয়াতে আমি প্রাণীদের একটি অভয়ারণ্য বানিয়েছি। আমি ঠিক করেছি আমি বিপন্ন বাঘদের রক্ষা করবো। তবে স্টিক কিন্তু আমি এখনো পছন্দ করি। ওটা আমার প্রিয় খাবার।"
আত্মসমাহিত ও অগভীর নব্য তারকাদের ব্যাপারে খুবই বিরক্ত জোলি। সমাজকর্র্মে তার আত্মনিবেদনের প্রসঙ্গে জোলি জানান যে ২০০১ সালে সিয়েরা লিওনে এক সফরের সময় তার মধ্যে চৈতন্যের উদয় হয়। "আমি খুব কঠিন জীবন যাপন করছি এরকম একটা ধারণা ছিল আমার। ধারণাটা যে কতটা কাঁচা সেটা বুঝলাম তখন। মনে হলো কেউ যেন আমার গালে থাপ্পড় মেরে বললো, " হায় খোদা, ক্যালিফোর্নিয়ার এই অপদার্থ মেয়েটা কী ভাবে, অসংখ্য মানুষের জন্য দুনিয়াটা যে কতো কঠিন জায়গা সে সম্পর্কে কি তোমার কোন ধারণা আছে মেয়ে ?"
"তখনই আমি নিজের মধ্যে প্রথম জেগে উঠি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮২৫ ঘ
bdnews24