২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ভারতীয় ছবির শুটিং বাড়ছে

হালের অধিকাংশ বলিউড চলচ্চিত্রের দৃশ্যে দৃশ্যে বিশেঘ করে গানের অংশে দেখা যায় টেমস নদী, বিগ বেন, ট্রাফালগার স্কোয়ার, লন্ডন আই কিংবা লন্ডনের অন্য কোন ল্যান্ডমার্কের ছবি। নমস্তে লন্ডন, চিনি কম, সালাম এ ইশক, ঝুম বরাবর ঝুম, কিংবা মুক্তিপ্রাপ্তব্য গোল এবং চাক দে ইন্ডিয়া ছবিতেও উল্লেখযোগ্যভাবে লন্ডনকে খুঁজে পাওয়া যাবে। এক পরিসংখ্যানে জানা যায়, বর্তমানে বছরে ৪০ টি ভারতীয় ছবির শুটিং হয় লন্ডনে। ২০০৫ সালে ৩৫টি ভারতীয় ছবির শুটিং হয়েছে শুধু ওস্টেমিনস্টার এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হালের অধিকাংশ বলিউড চলচ্চিত্রের দৃশ্যে দৃশ্যে বিশেঘ করে গানের অংশে দেখা যায় টেমস নদী, বিগ বেন, ট্রাফালগার স্কোয়ার, লন্ডন আই কিংবা লন্ডনের অন্য কোন ল্যান্ডমার্কের ছবি। নমস্তে লন্ডন, চিনি কম, সালাম এ ইশক, ঝুম বরাবর ঝুম, কিংবা মুক্তিপ্রাপ্তব্য গোল এবং চাক দে ইন্ডিয়া ছবিতেও উল্লেখযোগ্যভাবে লন্ডনকে খুঁজে পাওয়া যাবে। এক পরিসংখ্যানে জানা যায়, বর্তমানে বছরে ৪০ টি ভারতীয় ছবির শুটিং হয় লন্ডনে। ২০০৫ সালে ৩৫টি ভারতীয় ছবির শুটিং হয়েছে শুধু ওস্টেমিনস্টার এলাকায়। 'ফিল্ম লন্ডন' নামের লন্ডনের এক চলচ্চিত্র ও গনমাধ্যম সংস্থার এক কর্মকর্তা জানান, "বলিউড ছবির চিত্রায়ন দেখা লন্ডনবাসীদের জন্য একটা বোনাস, পাশাপাশি শহরটি এ থেকে বিস্তর রাজস্বও লাভ করছে। স্রেফ ভারতীয় চলচ্চিত্রের সুবাদেই প্রতি বছর বৃটিশ সরকার আয় করছে ২৮ মিলিয়ন ডলার।" এক দশক আগে কেবল যশ চোপড়া ও সুভাষ ঘাইয়ের মতো বড় পরিচালকরা ব্যয়বহুল শহরে গিয়ে শুটিংয়ের কথা ভাবতে পারতেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে বা পরদেশের মতো ছবির শুটিং তারা করেছেন লন্ডনে এসে। কিন্তু এখন সে হিসাব পাল্টে গেছে। সব ধরনের হিন্দি চলচ্চিত্রের শুটিংই যে শুধু লন্ডনে করা হয় তা নয়, লন্ডনে বেশ কয়েকটা প্রেক্ষাগৃহ তৈরি হয়েছে যেখানে কেবল বলিউডের ছবিই দেখানো হয়। যেমন ওডিয়ন, ভ্যু সিনেমাস ও সিনেওয়ার্ল্ড। এসব হলে দেখানোর সুবাদে ইউকে টপটেনে প্রায়ই জায়গা করে নেয় বলিউডের ছবি। গত বছর ২৬ লাখ দর্শক হলে গিয়ে হিন্দি ছবি দেখেছে। বৃটেনে মুক্তিপ্রাপ্ত ছবির শতকরা ১৬ ভাগ জায়গা দখল করে আছে হিন্দি ছবি। বক্স অফিস থেকে এই ছবিগুলো আয় করছে ১২ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড। ২০০৬ সালে করন জোহরের 'কভি আলবিদা না কেহনা' বক্স অফিসে বিদেশী ভাষার ছবির কোঠায় তৃতীয় স্থান দখল করে। এ ছবির শুটিং হয়েছিল আমেরিকায়। করনের পরের ছবি 'কভি খুশি কভি গম' এর শুটিং হয় লন্ডনে। লন্ডনে হিন্দি ছবির শুটিং বেড়ে যাওয়ায় সেখানে ভারতীয় পর্যটকের সংখ্যাও বাড়ছে। ২০০৬ সালে ২ লাখ ১২ হাজার ভারতীয় লন্ডন সফর করেছেন এবং সেখানে ব্যয় করেছে ১৩৯ মিলিয়ন পাউন্ড। এটাই পর্যটকদের ব্যয় করা সবোর্"চ পরিমান। এই খাতে এর আগে এগিয়ে ছিল জাপানিরা। তবে ২০০৬ সালে তাদের ব্যয়ের পরিমান ছিল ১২৩ মিলিয়ন পাউন্ড। ফিল্ম লন্ডনের ওই কর্মকর্তা বলেন, "ভারতীয় ছবির শুটিং বেশি হওয়ার কারণে এদেশে যে ভারতীয় পর্যটকের সংখ্যাও বাড়ছে তাতে কোন সন্দেহ নেই।" "ভারতের এই অবদানের ব্যাপারে বৃটেন সচেতন। তারা এর সুফল ভারতীয়দেরও দিতে চায়।" বলেছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯৩৫ ঘ.