২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি মোট তিনবার প্রেমে পরেছি : একতা

বৃহষ্পতিবার ৩২ বছর বয়সে পা রাখলেন ভারতীয় মিনিপর্দার রাণী একতা কাপুর। এ উপল্েয ভারতের একটি সংবাদপত্রকে দেয়া সাাৎকারে তিনি জানান, এ যাবৎ তিনবার প্রেমে পরেছেন তিনি। তবে এ ব্যপারে বিস্তারিত জানাতে অস্বীকার করেন। খবর ভারতীয় পত্রিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১০ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বৃহষ্পতিবার ৩২ বছর বয়সে পা রাখলেন ভারতীয় মিনিপর্দার রাণী একতা কাপুর। এ উপল্েয ভারতের একটি সংবাদপত্রকে দেয়া সাাৎকারে তিনি জানান, এ যাবৎ তিনবার প্রেমে পরেছেন তিনি। তবে এ ব্যপারে বিস্তারিত জানাতে অস্বীকার করেন। খবর ভারতীয় পত্রিকার। গত ৭ বছর টানা কাজ করে এবার একটু দম নিচ্ছেন একতা কাপুর। টেলিভিশনের টক শো থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। ৩২ বছরে পা রাখা প্রসঙ্গে সাংবাদিকদের বললেন, "বয়স ৩২ হয়েছে দেখে একটু মন খারাপ লাগছে। অনেকে বলেন আমি চূড়ায় পৌঁছে গেছি। এটা আসলে একটা মানসিক ব্যাপার। তাছাড়া যতই উপরে আপনি উঠবেন ততই নিরাপত্তহীনতার বোধ আপনাকে পেয়ে বসবে। মনে হবে এই বুঝি পতন হলো। সুতরাং আমাকে আসলে এখন আরো অনেক পরিশ্রম করতে হবে অবস্থানটা ধরে রাখার জন্য।" তাহলে এই ব্যস্ত জীবনে বিয়েটা কখন করবেন তিনি? জানতে চাইলে হেসে একতা কাপুর বলেন, "আসলেই সময় নেই। অতীতে তিনবার প্রেমে পরেছি। কিন্তু.... না এখন সেসব নিয়ে কথা বলবো না। এখন আমার ধ্যানজ্ঞান হলো কাজ। যখন সময় হবে তখন বিয়ে করবো, ব্যাস। আমাকে যে কে বিয়ে করবে, সেটা খূঁজে বের করা অবশ্য খুবই মুশকিলের ব্যাপার। আমার যা উটকো রাগ!" 'কফি উইথ করণ' -এ মুকেশ আম্বানিকে বিয়ে করতে চান বলে জানিয়েছিলেন একতা। সে প্রসঙ্গ তুলতে বললেন, "মুকেশকে নয়, আসলে বোঝাতে চেয়েছি তার মতো কাউকে আমি বিয়ে করতে চাই। তার সাথে আমি একবার দেখা করেছি। রীতিমতো মুগ্ধ হয়ে গেছি আমি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯১৮ ঘ.