জুন ০৭ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- কয়েক বছরের মধ্যে চলচ্চিত্র থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, হলিউড যাদের ব্রাঞ্জেলিনা বলে এক নামে চেনে।
প্যারেড সাময়ীকির সর্বশেষ সংস্করণে এই পরিকল্পনার কথা জানিয়েছেন জোলি। এবং এরপর তারা তাদের সবচেয়ে 'মূল্যবান প্রডাকশন' বাচ্চাকাচ্চাদের দিকে নজর দেবেন।
এই দম্পতি ইতিমধ্যেই ৪ সন্তানের জনক। এদের মধ্যে দত্তক নেয়া সন্তানেরা হল কম্বোডিয়ার ৫ বছরের ছেলে ম্যাডক্স, ভিয়েতনামের ৩ বছরের ছেলে প্যাক্স, ইথোপিয়ার ২ বছরের মেয়ে জাহারা। এছাড়াও আছে জোলির গর্ভজাত সন্তান ১ বছরের শিলোহ। স
bdnews24