২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুলসীর পর কিঁউকিতে আরো নতুন চমক নিয়ে আসছেন একতা

বুধবারই স্টার প্লাস চ্যানেলের 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালের তুলসীরুপী স্মৃতি ইরানীর শেষ রাত, এরকমটাই খবর ছিল। এমনকি এটাও শোনা গিয়েিিছল যে নতুন তুলসী হিসেবে গৌতমী গাড়গিল ইতিমধ্যে শুটিংয়ের কাজ শুরু করেছেন। তবে এখন বালাজী টেলিফিল্মের কর্ণধার একতা কাপুর জানাচ্ছেন, আরো অনেক বিস্ময় অপেক্ষা করছে দর্শকদের জন্য। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বুধবারই স্টার প্লাস চ্যানেলের 'কিঁউকি সাস ভি কভি বহু থি' সিরিয়ালের তুলসীরুপী স্মৃতি ইরানীর শেষ রাত, এরকমটাই খবর ছিল। এমনকি এটাও শোনা গিয়েিিছল যে নতুন তুলসী হিসেবে গৌতমী গাড়গিল ইতিমধ্যে শুটিংয়ের কাজ শুরু করেছেন। তবে এখন বালাজী টেলিফিল্মের কর্ণধার একতা কাপুর জানাচ্ছেন, আরো অনেক বিস্ময় অপেক্ষা করছে দর্শকদের জন্য। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। একতা বলেন, "তুলসীর চেহারায় এখন প্লাস্টিক সার্জারি হবে। ১১ জুন নতুন চেহারা নিয়ে সে হাজির হবে দর্শকদের সামনে। তবে এটাই সব নয়। আমরা আরো একটা চমক নিয়ে আসছি দু সপ্তাহের মধ্যেই। এবারের চমকটা হবে একজন পুরুষ অভিনেতাকে ঘিরে। সেটা এখনি জানাচ্ছি না। দর্শকরা মনে মনে কল্পনা করুন তো দেখি, কী হতে পারে! " এই কিঁউকিতে স্মৃতি আর ফিরে আসবেন কি না সে ব্যাপারে একতা এখনো মুখ খোলেননি। তবে বালাজীর ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, স্মৃতি আবার এই সিরিয়ালে ফিরে আসবেন। তিনি নিজেই ইচ্ছে করে একটা ব্রেক নিয়েছেন। কেউ কেউ অবশ্য বলছেন, বৃদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য তিনি আরো বেশি পারিশ্রমিক দাবি করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৬১৬ ঘ