২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলখানায় প্যারিস হিলটনের প্রথম রাত

প্রথম রাত জেলখানায় কাটানো পর, বিশ্বকে আরো ভালো, আরো বাসোপযোগী করার জন্য কী করা যায় সেটা ভেবেই অতিরিক্ত সময় কাটাচ্ছেন প্যারিস হিলটন। তার আইনজীবি গত সোমবার তথ্যটি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- প্রথম রাত জেলখানায় কাটানো পর, বিশ্বকে আরো ভালো, আরো বাসোপযোগী করার জন্য কী করা যায় সেটা ভেবেই অতিরিক্ত সময় কাটাচ্ছেন প্যারিস হিলটন। তার আইনজীবি গত সোমবার তথ্যটি জানান। মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালনার দায়ে ২৬ বছরের এই অভিনেত্রীর ২৩ দিনের জেল হয়েছে। এই কয়েকদিন লস অ্যাঞ্জেলেসের উপকন্ঠে অবস্থিত সেঞ্চুরি রিজিওনাল ডিটেনশন ফ্যাসিলিটিতে থাকতে হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিলাসবহুল হিলটন হোটেলগুলোর একমাত্র উত্তরাধিকারীকে। প্যারিসের সঙ্গে দেখা করে এসে আইনজীবি রিচার্ড এ হুটোন জানান, "প্যারিস এখন তার জীবনকে নতুনভাবে উপলব্ধি করছে। জেলের অবসর সময়ে সে ভেবে বের করা চেষ্টা করছে কীভাবে বিশ্বকে ভালো কিছু উপহার দেবে। সেই সঙ্গে নিজের স্বভাবটাও পরিবর্তন করার চেষ্টা চালাচ্ছে সে।" বতিল হওয়া ড্রাইভিং লাইসেন্সসহ মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর দায়ে বিচারকরা গত মাসে হিল্টোনকে ৪৫ দিনের সাজা দেন। পরে তার ক্ষমাপ্রার্থনা ও সদাচরণের প্রেক্ষিতে এই সাজা কমিয়ে ২৩ দিন করা হয়। জেলখানায় তাকে একাকী একটি কক্ষে থাকতে দেয়া হয়েছে। কেন এটা করা হয়েছে তার কোন ব্যাখ্যা মেলেনি কারা কর্তৃপক্ষের কাছ থেকে। এর আগে তার সঙ্গে আরেকজন মহিলা থাকবেন বলে জানানো হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/ ২০১৭ ঘ.