জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- ১৩ বছরের এক মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল বলিউড চলচ্চিত্রকার তালাত জানির কিশোর সন্তান। বাবার ছবিতে বাল্যপ্রেমের নমুনা দেখে এই কাজে সে উৎসাহিত হয়েছে বলে জানায়। খবর ভারতের একটি পত্রিকার।
বলিউডের পরিচালক তালাত জানির ১৫ বছরের স্কুলবালক ছেলে পুলিশকে জানিয়েছে, তাদের বাবা মা তাদের সম্পর্ককে মেনে নিতে পারছে না বলে তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ কর্মকর্তা ধীরাজ কোলি মুম্বাইয়ের একটি পত্রিকাকে বলেন, "এ ছেলে একেবারে সিনেমা পাগল। আমাদের সে বলেছে যে, তার বাবার ছবি দেখেই সে বান্ধবীকে নিয়ে পালানোর ব্যাপারে উৎসাহিত হয়েছে।"
ওই কিশোর পুলিশকে জানায় যে, তার বাবার ২০০২ সালের ছবি 'জিনা স্রিফ মেরে লিয়ে' ছবিতে শৈশবের বালক- বালিকার পরষ্পরের প্রতি অঙ্গীকার দেখানো হয়। সেখানে তারা বলে যে, তারা কখন্ইো পরষ্পরকে ছেড়ে যাবে না। তারা একজন অন্যজনের জন্যই বেঁচে থাকবে। এই ছবি দেখেই সে উদ্ধুদ্ধ হয় পালিয়ে যাওয়ার ব্যাপারে।
মেয়েটির মা থানায় অপহরণ মামলা ঠুকে দেয়ার পর তালাত জানির ছেলে আত্মসমর্পণ করে।
তারা পালিয়ে বহুদূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু মুম্বাইয়ের এক হোটেলে দুদিন থাকার পর হাতের টাকা ফুরিয়ে যাওয়ায় কারণেও তারা ফিরে আসতে বাধ্য হয়।
মেয়েটি তার বাসায় চলে গেলেও, ছেলেটি কিশোর আদালতে হাজির হওয়ার পরই ঠিক হবে সে কোথায় যাবে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৯৫৫ ঘ
bdnews24