২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেললেন জোলি

এক টেলিভিশন সাক্ষাৎকারে মায়ের প্রসঙ্গ উঠতেই কেঁদে ফেললেন জোলি। এ বছরের গোড়ার দিকে জোলির মা মার্শেলিন বাট্রান্ড দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান। খবর একটি মার্কিনি ওয়েবসাইটের।

গ্লিটজ ডেস্ক

ৎ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 04:59 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

২৬ তারিখে প্রচারিত ওই সাক্ষাৎকারে টম্ব রেইডার খ্যাত নায়িকা বলছিলেন, “ জীবনের এক অম্ভুত অবস্থায় আমি এখন বাস করছি। যখন কেউ তার বাবা মাকে হারায় তাদের অবস্থা হয়তো এমনই গুরুতর হয়। তারপরও একইসঙ্গে আপনাকে হাসতে হয়, জীবনকে উপভোগ করতে হয়।”

“এখন আমি আমার পরিবারকে আঁকড়ে ধরেছি প্রবলভাবে। এবং মায়ের কারণেই আমি একজন ভাল মহিলা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই, যতোটা ভালো হওয়া সম্ভব।”

এটুকু বলার পরই জোলির গন্ডদেশ বেয়ে অশ্রু গড়িয়ে পরতে শুরু করে। এবং তিনি বলে ওঠেন, “ধ্যাত্তেরি! আপনি আমাকে কাঁদিয়ে ফেললেন।”

সাক্ষাৎকার গ্রহণকারী অ্যান কারি ক্ষমা চাইলে জোলি বলেন, “ না, ঠিক আছে। এটা তো জীবনেরই অংশ।”

এরপর একটু থেমে তিনি বলতে থাকেন, “ আমি আমার মাকে হারিয়েছি। বাবা মাকে হারানো প্রত্যেক সন্তনের জন্য একটা স্বাভাবিক ঘটনা। আমি খুব অল্প বয়সে আমার মাকে হারালাম। তবে আমি খুশি যে, এখন সে সব যন্ত্রণার উর্ধে উঠে গেছে। আমি তাকে ভালবাসি, সে ছিল আমার বন্ধু।”