ভারতে ছবি তৈরি করতে আসছেন গোল্ডি হন
অভিনেত্রী গোল্ডি হন এবার পরিচালনায় নামছেন। তার নতুন কমেডি ছবি ‘অ্যাশ টু অ্যাশ’ চলচ্চিত্রের কাজ শুরু করবেন ভারতে। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
ছবির প্রাথমিক কাজ শুরু হয়েছে। ছবিতে তার স্বামী কার্ট রাসেল অভিনয় করছেন।
ছবির সহ-চিত্রনাট্য নির্মাতাও হন। সেই সঙ্গে কার্ট রাসেলের বিপরীতেও তিনি অভিনয় করতে পারেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন ‘আই রবোট’ ছবির পরিচালক মাইকেল শেন ও অ্যান্থনি রোমানো।
‘অ্যাশ টু অ্যাশ’ ছবির কাহিনী একজন মহিলাকে ঘিরে আবর্তিত হয়েছে যিনি তার স্বামীর দেহাবশেষ নিয়ে ভারত থেকে কাঠমুন্ডু যাবে সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন। কিন্তু পথে ছাইপাত্রটি হারিয়ে ফেলবেন তিনি।
‘অ্যাশ টু অ্যাশ’ ছবিটি গোল্ডির বহুদিনের স্বপ্ন। প্রযোজক মাইকেল শেনের বরাত দিয়ে ভ্যারাইটি পত্রিকা জানায়, “গোল্ডি এবং কার্ট হচ্ছেন এমন এক উদ্যমী দম্পতি যাদের যুগল উপস্থিতি ছবিতে প্রাণ নিয়ে আসে।”
