২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে গান রেকর্ড করেছে স্পাইস গার্লস

স্পাইস গার্লস এর গায়িকারা আবার একত্র হয়ে গান করবেন, এরকম কথা চাউর হয়েছিল দিনকতক আগে। খবরটা যে নেহায়েৎ গুজব নয় তা সম্প্রতি নিশ্চিত হওয়া গেছে। লন্ডনের নিউজ অফ দি ওয়ার্ল্ড সূত্রে জানা গেছে, লন্ডনের এই নারী ব্যান্ডদলের সদস্যরা আবার একত্র হয়ে গান রেকর্ড করছেন গোপনে। আগামী ক্রিসমাসে তাদের অ্যালবামই টপচার্টের টপে থাকবে বলে আশা করছেন অনেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:46 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

২০০১ সালে ভেঙে যাওয়া এই ব্যান্ডদলের দুই তারকা গেরি হলওয়েল ও এমা বান্টনকে সম্প্রতি ব্রাইটনের এক স্টুডিও থেকে গোপনে গান রেকর্ডিং শেষে বেরিয়ে আসতে দেখা গেছে।

মেল সিও রেকর্ডিং সেশনে হাজির ছিলেন বলে দাবি করা হয় নিউজ অফ দি ওয়ার্ল্ডের রিপোর্টে।

পশ স্পাইস এবং মেল বি বর্তমানে লস এঞ্জেলসে রয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে ইংলন্ডে এসে তারা অ্যালবামে তাদের অংশ সম্পন্ন করবেন।