এবারে জ্যাকি চ্যান বনাম জেট লি
কুংফু চলচ্চিত্রের ভক্ত যারা তাদের অনেকেরই বাসনা ছিল দুই কংফু মাস্টার জ্যাকি চান ও জেট লিকে এক ছবিতে দেখার। সে বাসনা এবার পূরণ হতে চলেছে।
চ্যান আর লি হলিউডের ‘দি ফরিবিডেন কিংডম’ ছবিতে পরষ্পরের প্রতিদ্ধন্ধী হিসেবে অভিনয় করছেন। বর্তমানে চীনে ছবির শুটিংয়ে ব্যস্ত এই এই তারকা। একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ তথ্য।
চীনা ভাষার এক ব্লগে বৃহষ্পতিবার চ্যান জানান, সম্প্রতি তাদের প্রথম দ্বন্ধযুদ্ধের দৃশ্যটির শূটিং করেছেন তারা। চ্যান লিখেছেন, “ শেষপর্যন্ত জেট লি’র সাথে আজ লড়াই করলাম। দীর্ঘ দিন আমাদের চিন পরিচয় থাকলেও একত্রে কোন ছবিতেই আমাদের অভিনয় করা হয় নি।”
লড়াইয়ের দৃশ্যটা বেশ ভালভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চ্যান। “মার্শাল আর্টের একই স্কুলে শিক্ষা নেয়া এক ভাই আরেকজনের সাথে লড়ছে, বিষয়টা অনেকটা এরকমই ছিল।” মন্তব্য করেন চ্যান। তিনি ও লি কোরিওগ্রাফার ইউয়েন উ পিং এর সাথে চমৎকার কাজ করেছেন বলে জানান চ্যান। উ ম্যাট্রিক্স ট্রিলজির কোরিওগ্রাফার ছিলেন।
‘দি ফরবিডেন কিং’ এক মার্কিনি কিশোরের ফ্যান্টাসি নির্ভর ভ্রমনকাহিনী। এক পৌরাণিক বানররাজকে উদ্ধার করতে সে অতীতের চীনে ভ্রমণ করে। চীনের ধ্রুপদী উপন্যাস ‘জার্নি টু দি ওয়েস্ট’ অবলম্বনে বিস্তারিত হয়েছে এর কাহিনী।
