প্রথমবারের মতো হিন্দি ছবি প্রযোজনা করবেন আব্বাস-মাস্তান
সুভাস ঘাই, রাকেশ রোশনসহ অনেক পরিচালকই ভেবেছিলেন, তারা শুধু প্রযোজনা করবেন। একই রকম ভাবনাকে কাজে লাগালেন পরিচালক জুটি আব্বাস - মাস্তান। তারা এখন পরিচালনার পাশাপাশি ছবি প্রযোজনাও করছেন।
এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলিউড পরিচালক প্রকাশ ঝা বলেন, “বিষয়টা খুবই যুক্তিসঙ্গত। বছরে একটির বেশি ছবি পরিচালনা করা কঠিন। ফলে বাকি সময়টা অফিসের কর্মচারিরা প্রযোজনার কাজ নিয়ে ব্যাস্ত থাকতে পারে।”
প্রকাশ ঝা ইতিমধ্যেই নিজের অর্থায়নে শুধির মিশ্র ও নানা পাটেকারের মতো চলচ্চিত্র ব্যাক্তিত্বদের দিয়ে ছবি পরিচালনা করিয়েছেন।
আব্বাস-মাস্তানের প্রথম প্রযোজিত ছবি ছিল তামিল ভাষায় তৈরি ‘দোমিবিভিলি’। এটি পরিচালনা করেন নিশিকান্ত কামাথ।
এবার এই ছবিটিই হিন্দি ভাষায় তৈরি করতে যাচ্ছেন এই পরিচালক জুটি। তবে পরিচালনা নয়, প্রযোজনাই করছেন। ছবিটির মাধ্যমে তারা হিন্দি ছবিতে প্রথম অর্থায়ন করতে যাচ্ছেন। তবে পরিচালক একই থাকছে।
তারা বলেন, “একটি চমৎকার ছবি তৈরি করেছেন নিশিকান্ত। এটির হিন্দি সংস্করনও তিনিই পরিচালনা করাবেন। সত্যি বলতে মারাঠি ভাষা থেকে তামিল ভাষার ছবি নিশিকান্ত ভালো তৈরি করেন। আমাদের বিশ্বাস হিন্দিতে তিনি আরো ভালো করবেন।”
সিনেমাটির হিন্দি সংস্করনে কারা অভিনয় করছেন সেটা এখনো নিশ্চিত নয়।
পরিচালকদ্বয়ের একজন আব্বাস বলেন, “নায়কের ভুমিকায় হয়তো কোন বড় তারকাকে নেয়া হবে, নয়তো কোন নতুন মুখ।”
শিগগিরই অরও ৫/৬টা ছবি প্রযোজনায় হাত দিচ্ছেন এই দুজন, জানালেন আব্বাস।
