টিনটিনের গল্প নিয়ে যৌথভাবে চলচিত্র তৈরি করবেন স্পিলবার্গ ও জ্যাকসন
দুই মহাপরিচালক এবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন। এরা হলেন স্টিভেন স্পিলবার্গ ও পিটার জ্যাকসন। জনপ্রিয় কমিকস ‘টিনটিন’ এর তিনটি গল্প নিয়ে তারা চলচিত্র তৈরি করবেন।
বিনোদন সাময়িকী ডেইলি ভ্যারাইটিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এই দুজন পরিচালক ছবি তিনটি প্রযোজনার পাশাপাশি অন্তত একটি করে ছবি পরিচালনা করবেন। প্রতিবেদনে আরো প্রকাশ করা হয়, স্পিলবার্গ বহু আগেই টিনটিন নিয়ে ছবি তৈরির পরিকল্পনাটা করেছিলেন। সম্প্রতি কমিকস থেকে চলচ্চিত্র তৈরির স্বত্ব পাওয়ার পর স্পিলবার্গের সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
‘দি লর্ড অফ দি রিঙ’ খ্যাত অস্কার জয়ী পরিচালক পিটার জ্যাকসন ইতিমধ্যেই টিনটিন নিয়ে একটি পরীক্ষামূলক ছবি তৈরি করেছেন। আর চরিত্রটি তৈরি করেছেন কম্পিউটার চরিত্র তৈরির যাদুকর হিসেবে পরিচিত জর্জ রেমি। জর্জ রেমি হার্জ নামেই বেশি পরিচিত।
স্পিলবার্গ জানান, “এই ছবিতে কম্পিউটার অ্যানিমেশন যা ব্যাবহার করা হবে, তা আজ পর্যন্ত কোন চলচ্চিত্রে ব্যাবহার করা হয়নি।” তিনি আরো বলেন “হার্জের তৈরি চরিত্রগুলো দেখলে মনে হয় এগুলো বাস্তব। আমরা টিনটিনের এই ছবিতে বাস্তব অ্যাকশনের মতোই দৃশ্য দেখাবো। তবে তা কম্পিউটারেই তৈরী করা হবে। কমিকসে টিনটিন চরিত্রটি যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে হার্জও সেভাবেই ফুটিয়ে তুলেছে তার কম্পিউটারে।”
পিটার বলেন, “যদিও চরিত্রগুলো কম্পিউটারেই তৈরী করা হবে, তারপরও সেগুলো দেখতে কার্টুনের মতো হবে না। তাদের পোশাক, ত্বক বা প্রতিটি চুল দেখতে হবে আসল মানুষের মতো।”
১৯২৯ থেকে ১৯৭৬ সালে মধ্যে প্রকাশিত টিনটিনের ২৩টি বই থেকে এই ৩টি গল্প বাছাই করেছেন পিটার ও স্পিলবার্গ।
এর আগে পিটার জ্যাকসনের ‘দি লাভলি বোনস’ সিনেমাটি এই পরিচলকদ্বয় একসঙ্গে পরিচালনা করতে যাচ্ছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। তারপর থেকেই ভক্ত সমাজ অপেক্ষা করেছেন এই পরিচলক দু’জন কবে যৌথভাবে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিবেন। টিনটিন তৈরির ঘোষণা দেওয়ার পর ভক্তদের সেই অপেক্ষা শেষ হলো।
