যুক্সরাষ্ট্রের কমেডি সিরিয়ালে নাম লেখালেন গায়ক জর্জ মাইকেল
যুক্তরাষ্ট্রের টিভি কমেডি শো ‘এলি স্টোন’ এ অভিনয়ের জন্য প্রস্তুত জর্জ মাইকেল। এটাই তার প্রথম অভিনয়। ইংরেজ অভিনেতা জনি লি মিলারের সঙ্গে অভিনয় করবেন তিনি। লন্ডনের সাময়ীকি মিরর জানিয়েছে এ খবর।
জর্জের বয়স এখন ৪৫। জর্জ জানিয়েছেন, সিরিয়ালের প্রতি পর্ব শুরু হবে তার গান দিয়ে।
জর্জ বলেন, “আমি আমেরিকা সফরের পরিকল্পনা করেছি। সেখানে বড় একটা মার্কিন কমেডি শোতে অংশ নিচ্ছি। এই কমেডি শো’র লেখকরা সিরিজে আমার গান ব্যবহার করতে চেয়েছেন।”
“বছরটা অসাধারণভাবে কাটাতে চাই আমি। যদিও লোকে হয়তো আমার কঠিন সময়ই দেখতে চায়।” বলেছেন জর্জ।
সম্প্রতি নেশাসক্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে আদালত কর্তৃক দন্ডিত হন তিনি।
মিরর জানায়, মাইকেল ২০০৭ সালের অধিকাংশ সময় আমেরিকাতেই কাটাবেন। এসময় তিনি তার গান ও টিভি শো নিয়েই ব্যস্ত থাকবেন।
