২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজতিদের আক্রমন ঠেকাতে কারাতে শিখছেন প্যারিস

কারাতে শিখছেন প্যারিস। ধারণা করা হচ্ছে, দুষ্ট হাজতিদের সম্ভাব্য আক্রমণ ঠেকাতেই তার এই প্রশিক্ষন। আইনভঙ্গের দায়ে আদালত প্যারিসকে ৪৫ দিনের জেল দিয়েছে। জুনের ৫ তারিখ থেকে শুরু হবে তার এই হাজতবাস। এরই মধ্যে তাকে হাতের কাছে পেলে হত্যা করবে বলে অনেক হাজতি হুমকি দেয়। খবর লন্ডনের ট্যাবলয়েড দি সান এর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

প্যারিসের ঘনিষ্ট এক সূত্র পত্রিকাকে জানায়, “জেলে যাওয়ার ব্যাপারে সে এতো ভীত যে নিজেকে সেখানে রক্ষা করার জন্য সম্ভাব্য সবকিছু সে করবে। আর ওই হুমকির খবর শুনে প্যারিস আরো ঘাবরে গেছে। অনেকে বলছে যে, জেলে নাকি কিছু ভয়ংকর মেয়ে এবং ছেলে আছে যারা তাকে টার্গেট করতে পারে।”

জেলের ভিতর থেকে ওই হুমকি এসেছে প্যারিসের ওয়েবপেজে। সেখানে হুমকি দিয়ে বলা হয়েছে “আমরা তোকে এবার হাতের কাছে পাচ্ছি”, “আমি তো তোকে খুনই করে ফেলবো” ইত্যাদি।

ক্যালিফোর্নিয়া রেঞ্জের ওই সেঞ্চুরি রিজিওনাল ডিটেনশন ফ্যাসিলিটি কারাগারে ভয়ংকর ডাকাত, বারবণিতা, সমকামীদের রাখা হয়।

জেলে স্থানাভাবের কারণ দেখিয়ে প্যারিসের হাজতবাস ৪৫ দিনের বদলে আরো কমিয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছে লস এঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগ।