২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিজ হার্লি আরো একটা বাচ্চা নিতে চান

ভারতীয় ব্যবসায়ী অরুন নায়ারকে বিয়ে করার পর এখন বৃটিশ অভিনেত্রী লিজ হার্লি আরেকটি সন্তান নিতে চাচ্ছেন। বার্লিনে এক অনুষ্ঠানে তিনি এই আকাংখার কথা ব্যক্ত করেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

হার্লির বয়স এখন ৪১। নায়ারের ৪২ চলছে। গত মার্চে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি সিসিলি থেকে মধুচন্দ্রিমা যাপন শেষে তারা লন্ডনে ফিরে আসেন।

লিজ হার্লির আগের স্বামী স্টিভ বিং এর সঙ্গে একটি সন্তান রয়েছে। এছাড়াও অরুনের সঙ্গে বিয়ের আগে ১৩ বছর বৃটিশ অভিনেতা হিউ গ্রান্টের সঙ্গে তার সম্পর্ক ছিল।

বার্লিনের কাদেওয়ে নামের একটি ডিপার্টমেন্টাল স্টোরে এক পার্টিতে হার্লি তার সন্তান নেয়ার আকাংখা ব্যক্ত করার পর জার্মানির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্কের উল্লেখ করেন। নায়ারের মা জর্মন ছিলেন।