২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির অভিযোগে সুস্মিতার ২৫ লাখ রুপি জরিমানা

আমদানী করা টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির শুল্ক ফাঁকি দেয়ার দায়ে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি ) সুস্মিতা সেনের বিরুদ্ধে ২৫ লাখ রুপির জরিমানা করেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 06:07 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছিল হলিউড অভিনেত্রীকে।

যুগ্ম মিউনিসিপ্যাল কমিশনার সতীশ বিদে নিশ্চিত করেছেন যে, সেনকে ২৫ লাখ রুপি জরিমানা দিতে বলা হয়েছে। এই অর্থ ওই গাড়ির শুল্কের ১০ গুন।

২০০৬ সালের অক্টোবরে সেন কমিশনের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এর বিরুদ্ধে বোম্বে হাই কোর্টে আপিল করেন।

আদালত তখন সুস্মিতাকে বিএমসি বরাবর অবিলম্বে ২.১৭ লাখ রুপি শুল্ক দেয়ার জন্য নির্দেশ দেন। সুম্মিতা তাতে রাজী হন, তবে জরিমানা থেকে তাকে রেহাই দেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন। তার বক্তব্য এই গাড়ির আগের মালিকের ওই অর্থ দেওয়া উচিত।

আদালত বিএমসিকে সুস্মিতার আবেদন বিবেচনা করার অনুরোধ করেছেন। আর অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন তিনি যেন ইতিমধ্যে ১০ লাক রুপির একটা ব্যাংক গ্যারান্টি তৈরি করেন। ওই ব্যাংক গ্যারান্টির টাকা নেয়ার জন্য বিএমসিকে আদালতের অনুমতি নিতে হবে।

২০০৬ সালের ৫ ডিসেম্বর তার বিরুদ্ধে বিএমসির দায়ের করা শোকজকেও চ্যালেঞ্জ করেন সুস্মিতা এই বলে যে, যেহেতু তার জরিমানাই ধার্য করা হয়েছে সে ক্ষেত্রে এই শোকজের কোন মানে নেই।

১২ জুন এই সুস্মিতার আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানী হবে।