কিউবায় রবিঠাকুরের ভাস্কর্য উন্মোচন
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কিউবার হাভানায় বিশ্বকবির একটি ভাষ্কর্য উন্মোচন করা হয়েছে।
কিউবায় নিযুক্ত ভারতীয় রাষ্টদূত মিত্র বশিষ্ট ভাষ্কর্য উন্মোচনকালে কবিকে ‘মানবতার প্রতিমূর্তি’ বলে উল্লেখ করেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন হাভানা বিশ্ববিদ্যালয়ের ইউসেবিও লিল। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্রনাথের সৃষ্টিকে অমর বলে মন্তব্য করেন।
ইউসেবিও বলেন, “তার কথা ও কবিতা প্রতি দিন নতুন নতুন অর্থ নিয়ে আমাদের সামনে আসে।” রবীন্দ্রনাথের কবিতার সাথে দর্শনের সম্পর্ক তাকে আকৃষ্ট করে বলে জানান তিনি।
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার পান।
