২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরের বউয়ের ভুমিকায় থাকবেন সুচিত্রা কৃষ্ণমুর্তি

রামগোপাল ভার্মার ‘মাই ওয়াইফ’স মার্ডার’ এবং ‘শোলে’ ছবির মাধ্যমে অভিনেত্রী ও গায়িকা সুচিত্রা কৃষ্ণমুর্তি আবার ফিরে আসছেন চলচ্চিত্রে। ভারতের একটি ওয়েবসাইট সুত্রে জানা গেছে এ খবর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:14 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

‘শোলে’ ছবিতে তাকে দেখা যাবে ঠাকুরের বউ ‘কবিতা’ চরিত্রে। মূল ছবিতে এই চরিত্রটি না থাকলেও ভার্মা তার রিমেকে এই চরিত্রটি নিয়ে আসছেন। এর সুবাদে ছবিতে তাকে মোহনলালের স্ত্রী হিসেবে দেখা যাবে।

গান ও অভিনয় ছাড়াও সুচিত্রা ছবি আঁকা ও সমাজকর্ম নিয়ে বেশ ব্যস্ত। নির্যাতিত নারী ও বালিকাদের উদ্ধার পুনর্বাসনের উদ্দেশ্যে নির্মিত ‘সাথী’ নামের একটি এনজিও’র সাথে অনেক দিন ধরেই জড়িত আছেন তিনি।

আজ ৯ মে ব্রিচ ক্যান্ডির সিমরোজা আর্ট গ্যালারিতে তার চিত্রকর্মের এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।