২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাচ্চাদের লেখাপড়ার জন্য লন্ডনে চলে যাচ্ছেন গিনেথ প্যালট্রো

বৃটেনে বাচ্চাদের লেখাপড়া করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন হলিউডের অভিনেত্রী গিনেথ প্যালট্রো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:14 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ফলে নিউ ইয়র্কের বাড়ি বিক্রি করে দিয়ে গিনেথ ও তার স্বামী গায়ক ক্রিস মার্টিন তল্পিতল্পাসহ চলে আসছেন লন্ডন। এখানেই স্থায়ী আবাস গাড়বেন তারা। লন্ডনের ডেইলি মেইল সুত্রে জানা গেছে এ খবর।

একটি সুত্র ডেইলি মেইলকে জানায়, “গিনেথ ও ক্রিস নিউ ইয়র্কের ট্রিবেকা এলাকায় তাদের বাড়িটি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন। ওনারা এখন থেকে পুরো সময়টা লন্ডনেই কাটাতে চান।” সুত্রটি আরো জানায়, তাদের দুই সন্তান অ্যাপল ও মোজেস এর লেখাপড়া কীভাবে হবে তা নিয়ে দুজনেই পরিকল্পনা করছেন। লন্ডনে অনেক জায়গা নিয়ে একটি বাসা কেনার কথা ভাবছেন তারা।

অস্কার বিজয়ী তারকা গিনেথ বরাবরই ব্রিটিশ শিক্ষাব্যবস্থার অনুরক্ত।