২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাশার লেখা প্রথম ধারাবাহিক পরিচালনা করলেন তৌকির আহমেদ

বিপাশা তৌকির একসঙ্গে অনেক অভিনয় করেছেন। তবে ধারাবাহিক রচনার ক্ষেত্রে বিপাশা এই প্রথম একটি কাজ করলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আর তার প্রথম লেখা ধারাবাহিকটি পরিচালনা করলেন তৌকির আহমেদ। এনটিভিতে ৩ মে থেকে ‘শঙ্খবাস’ নামের এই ধারাবাহিকটির প্রচার শুরু হবে। এর আগে বিপাশার কয়েকটি এক খন্ডের নাটক ও টেলিফিল্ম পরিচালনা করছেন তৌকির। তবে এই প্রথম বিপাশা রচিত ধারাবাহিক নাটক পরিচালনা করলেন তিনি।

এ প্রসঙ্গে তৌকির বলেন, “কয়েকটি এক খন্ডের নাটক পরিচলনার পর ইচ্ছে ছিলো বিপাশার একটি ধারাবাহিক নাটক পরিচালনা করবো। ইচ্ছাটা তার লেখা প্রথম ধারাবাহিক দিয়েই বাস্তবে রূপ দিলাম।”

তিনি আরো জানান, আপাতত ২৬ পর্বের কাজ শেষ হয়েছে। পরে দর্শকদের চাহিদার উপর নির্ভর করে পর্ব সংখ্যা বড়ানো হতে পারে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, বিজরী বরকউল্লাহ, পীযুষ বন্দপাধ্যায় এবং তৌকির নিজে।

এর আগে তৌকির বিপাশার লেখা একটি টেলিফিল্ম পরিচালনা করেছিলেন। গত রোজার ঈদে প্রচারিত টেলিফিল্মটির নাম ছিলো ‘পদ্মাবতী’। এছাড়া গত কোরবানির ঈদে প্রচারিত বিপাশার লেখা এক খন্ডের দুটি নাটক ‘গুপ্তধন’ ও ‘ব্যালে ড্যান্স উইথ সোয়ান লেক’ তৌকির পরিচালনা করেছিলেন।