২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোয়ান বায়েজকে গান গাইতে দিল না মার্কিন সেনা কর্তৃপক্ষ

মার্কিন সেনাদলের জন্য গাইবার অনুমতি পেলেন না বিখ্যাত লোকশিল্পী জোয়ান বায়েজ। ওয়াশিংটন এর ওয়াল্টার রিড আর্মি মেডিকেল হাসপাতাল পরিচালনা করেন যে সামরিক কর্তৃপক্ষ তারাই এ ব্যাপারে আপত্তি তুলেছেন। বুধবার এ তথ্য জানিয়েছেন জোয়ান বায়েজ নিজেই। খবর এএফপির।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বায়েজের বয়স এখন ৬৬ চলছে। গত সপ্তাহে তিনি জন মেলেনক্যাম্পের সঙ্গে এই কনসার্টে গান গাওয়ার ব্যাপারে আলাপ হয় । কিন্তু এরপরই সামরিক কৃর্তপক্ষ তার অংশগ্রহণের ব্যাপারে আপত্তি তোলে। বিষয়টি জানিয়ে ওয়াশিংটন পোস্টে একটি চিঠি লেখেন বায়েজ। পোস্ট বুধবার এটি প্রকাশ করে।

“কনসার্টের ৪ দিন আগে সামরিক কর্তৃপক্ষ আমাকে জানায় যে আমি ওই কনসার্টে অংশ নিতে পারবো না।” লিখেছেন বায়েজ।

এর আগে ওই কনসার্টে অংশ নেয়ার জন্য বিখ্যাত ব্যালাডিয়ার মেলেনক্যাম্প তাকে আমন্ত্রণ জানালে তৎক্ষনাৎ সে আমন্ত্রণ গ্রহণ করেন বায়েজ। ১৯৬০ ও ১৯৭০ এর দশকে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী সঙ্গীত ‘ব্লোয়িং ইন দি উইন্ড’ নামচিহ্নিত রেকর্ডটির জন্য কেম্প বিশেষভাবে পরিচিত।

বায়েজ ও মেলেনক্যাম্প জানিয়েছেন, সামরিক কর্তৃপক্ষ তাদের ওই সিদ্ধান্তের কোন কারণ ব্যাখ্যা করেন নি।

এ ব্যাপারে মন্তব্য চাইলেও পেন্টাগন এএফপির কাছে কিছুই বলেনি।

বায়েজে ওয়াশিংটন পোস্টের কাছে পাঠানো তার চিঠিতে লিখেছেন, এর আগে তিনি ভিয়েতনাম ফেরত সৈন্যদের উদ্দেশ্যে গান গাওয়ার অনেক আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। কাজটা ঠিক হয়নি বলেই এখন মনে করেন তিনি।

“আমি সবসময়ই অহিংস আন্দোলনের পক্ষে বলে এসেছি। একারণেই আমি জোরালোভাবে ইরাক যুদ্ধের বিরুদ্ধে দাড়িয়েছি, যেভাবে ৪০ বছর আগে দাড়িযেছিলাম ভিযেতনাম যুদ্ধের বিপক্ষে।”

বায়েজ লিখেছেন, “আমি এখন উপলদ্ধি করি ভিয়েতনাম থেকে শুদ্ধ হয়ে আসা সৈন্যদের হয়তো আরো ভালোভাবে স্বাগত জানাতে পারতাম। হয়তো এ কারনেই ইরাক ও আফগানিস্তান থেকে ফেরত আসা সৈন্যদের জন্য গাওয়ার এ আমন্ত্রণটি গ্রহণ করতে দ্বিধা করিনি।”

মার্কিন সেনাবাহিনীর সিদ্ধান্তকে ‘অদ্ভুত এক পরিহাস’ বলে চিহ্নিত করেন তিনি। যখন তারা তাকে গাওয়াতে চাইত তখন তিনি গাননি। আর এখন তিনি গাইতে চান কিন্তু কর্তৃপক্ষ তাকে গাইতে দিচ্ছে না।