এক ছবিতে পুরো ট্রাভোল্টা পরিবার
এবার একা নয়, হলিউড অভিনেতা জন ট্রাভোল্টা পুরো পরিবার নিয়ে অভিনয়ে নামছেন।
ছবির নাম ‘ওল্ড ডগস’। কমেডি ধর্মী এই ছবিতে ট্রাভোল্টার সঙ্গে থাকবেন তার স্ত্রী কেলি প্রেসটন ও তাদের সাত বছরের মেয়ে এলা ব্লিউ। খবর একাধিক বার্তা সংস্থার।
২০০৬ সালে ‘দ্যা পারস্যুট অফ হ্যাপিনেস’ ছবিতে উইল স্মিথ আর তার ছোট ছেলে জেডেন অভিনয় করেছিলেন। সেই থেকে ট্রাভোল্টারও ইচ্ছে তার মেয়ের সঙ্গে এক ছবিতে অভিনয় করার। ১৯৮৯ সালের ‘দ্য এক্সপার্টস’ ছবির সেটে কেলির সঙ্গে সাক্ষাতের পর এবারই প্রথম এই দম্পতি এক ছবিতে অভিনয় করছেন।
এই ছবিতে ট্রাভোল্টা পরিবারে সঙ্গে আরো অভিনয় করছেন রবিন উইলিয়ামস।
