কান ফেস্টিভালে যোগ দিচ্ছেন অ্যাশ অভিষেক
বহুল আলোচিত বিবাহ অনুষ্ঠান শেষে মধুচন্দ্রিমায় ইউরোপ পাড়ি জমিয়েছেন অ্যাশ অভিষেক। পয়লা গিয়েছেন ফ্রান্সে। আর দুজনেই যেহেতু চলচ্চিত্র জগতের লোক, সুতরাং ধরে নেয়াই যায় ১৬ মে অনুষ্টিতব্য ৬০তম কান ফেস্টিভ্যালেও তারা যোগ দেবেন।
ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে, শুধু এই দম্পতি নন, পুরো বচ্চন পরিবারই যোগ দেবে এই উৎসবে। লরেলের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে গত ৪ বছর ধরেই অ্যাশ এই চলচ্চিত্র উৎসবে হাজির হচ্ছেন। এ বছর তার সঙ্গে থাকবেন তার স্বামী শ্বশুরবাড়ির সকলেই। অ্যাশ ও অভিষেক অভিনীত মনিরত্নম পরিচালিত ‘গুরু’ ছবিটি দেখানো হবে উৎসবে।
