ছবি পরিচালনায় আসছেন ম্যাডোনা
স্বামী গাই রিচির পদাংক অনুসরণ করে ছবি পরিচালনায় আসছেন পপ গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা। যুক্তরাজ্যের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে এ খবর।
এর আগে ‘এভিটা’ এবং ‘দি নেক্সট বেস্ট থিং’ ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন ম্যাডোনা।
প্রথমেই স্বল্প বাজেটের একটি ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন এই পপ তারকা। ছবিটি হবে কমেডি ধাঁচের। নাম হবে ‘ফিল্থ অ্যান্ড উইজডম’। আগামী মাসেই লন্ডনে ছবির কাজ শুরু করবেন তিনি।
ব্রিটিশ পত্রিকা দি সান জানিয়েছে, “ম্যাডোনার এই উদ্যোগে তার স্বামী গাই রিচির পূর্ন সমর্থন ও সহযোগিতা রয়েছে।”
