২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক চ্যানেলেও অ্যাশ অভিষেকের বিয়ের খবর

অ্যাশ অভিষেরে বিয়ের ঢেউ আছড়ে পরেছে পাকিস্তানেও। গত কয়েকদিন ধরেই বলিউড-পাগল পাকিস্তানিদের নিয়মিত খবর সরবরাহ করে গেছে সেখানের গনমাধ্যম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 02:15 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

টেলিভিশন চ্যানেল জিও এবং অ্যারিসহ বেশ কটি পাকিস্তানি চ্যানেল নিয়মিত বিয়ের সংবাদ পরিবেশন করেছে। শুধু মাত্র এজন্যই একজন বিশেষ উপস্থাপকের মাধ্যমে ‘এক্সক্লুসিভ’ নামের অনুষ্ঠানে সংবাদ ও ছবি পরিবেশন করেছে একটি চ্যানেল। পাকিস্তানের চ্যানেলগুলি সংবাদ ও ছবি সংগ্রহ করেছে ভারতীয় একাধিক চ্যানেল থেকে।

পাকি চ্যানেলগুলো শুক্রবারের বরযাত্রার ছবি সরাসরি সম্প্রচার করেছে। শনিবার প্রথম পাতায় ছবি ও বিস্তারিত খবর ছেপেছে পত্রিকাগুলো। কিছু চ্যানেল পাকিস্তানি তারকাদের কাছ থেকেও এ বিয়ে সম্পর্কে মন্তব্য নিয়ে সরাসরি তা প্রচার করেছে।