২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জ বুশের সাথে নৈশভোজ করবেন সঞ্জয় মালাকার

চলতি মৌসুমের আমেরিকান আইডল লড়াইয়ের আলোচিত তারকা সঞ্জয় মালাকার প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে এক নৈশভোজে অংশগ্রহণ করবেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারে যোগ দেবেন মালাকার। জনপ্রিয় সাময়ীকি পিপল এর মেহমান হিসেবে ওই নৈশভোজে উপস্থিত থাকবেন সঞ্জয়।

নিয়মিত এই বার্ষিক নৈশভোজে হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

পিপল সাময়ীকির অন্যান্য অতিথিদের সাথে এক টেবিলেই বসবেন মালাকার। পিপলের অন্যান্য অতিথিদের মধ্যে আছেন ভ্যালেরি বার্টিনেলি, ‘হাই স্কুল মিউজিক্যাল’ এর জ্যাক এফ্রন, কমেডিয়ান এডি ইজার্ড ও রবার্ট কেনেডি জুনিয়র।