২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লা মের’ এ আজ ঐশ্বরিয়ার মেহেদী রাত

আজ ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে কন্যাপক্ষের অর্থাৎ ঐশ্বরিয়ার মেহেদী উৎসব। বান্দ্রাতে ঐশ্বরিয়ার বাসা লা মের অ্যাপার্টমেন্টে বিশাল তাঁবু খাটানো হয়েছে। বিকেল সাড়ে ৪টা নাগাদ শুরু হবে অনুষ্ঠান। চলবে কমপক্ষে ৪ ঘন্টা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2007, 03:50 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এই অনুষ্ঠানের ডেকোরেশনের কাজে নিয়োজিত ন্যাশনাল ডেকোরেটরস এর কর্মীরা জানান, মেহেদী অনুষ্ঠান উপলক্ষে ‘লা মের’ এ ৩০ ফুট লম্বা টানেলের মতো প্যাসেজ তৈরি করা হয়েছে যেটি মূল গেট থেকে ২৫ ফুট লম্বা তাঁবু অব্দি বিস্তৃত।

নীল, গোলাপী আর হলুদ রেশম কাপড়ের শেড ব্যবহার করা হয়েছে টানেলের চারপাশে। বিচিত্রবর্ণের আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে তাঁবু যার ভিতরে আছে বিপুল পরিমানের ঝাড়বাতি। তাঁবুর ভিতরে ৪টা জেনারেটর এর মাধ্যমে চলছে ১৫ টা এয়ার কন্ডিশন।

তাঁবুর ভিতের আছে মঞ্চ। মঞ্চের মাঝখানে রুপার পাত্রে থাকবে রাজস্থান থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে আনা মেহেদী।

মঞ্চের ভিতরে খাবার টেবিলও সাজানো হয়েছে।

দিনের শেষে অ্যাশের বান্ধবীরা বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন।