২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রসঙ্গীতের অ্যালাবাম প্রকাশ করতে যাচ্ছেন সামিনা চৌধুরী

এখন পর্যন্ত সামিনা চৌধুরী যত গান করছেন তা সবই আধুনিক ঘরানার। এ সব গান গেয়েই তিনি শ্রোতার মন জয় করেছেন, পেয়েছেন অনেক পুরষ্কার। তবে এবারই প্রথম তিনি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম করতে যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:54 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এ বিষয়ে জানতে চাইলে সামিনা বলেন, “ আমি সবসময় নিজের পছন্দের গান নিয়ে অ্যালবাম করি। তবে মাঝে মাঝে ভক্তকুলের অনুরোধ রাখতে হয়। সেই রকমই এক অনুরোধ রাখতে গিয়ে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। তবে এর প্রকাশে এখনো দেরি আছে। আপাতত বাপ্পা মজুমদার ও ইবরার টিপুকে দায়িত্ব দিয়েছি সঙ্গীত করার জন্য। তাদের সঙ্গীত করা হয়ে গেলে আমার কাজ শুরু হবে। মানে গানগুলো তোলা, রেকর্ডিং স্টুডিওতে গিয়ে রেকর্ড করা এসব আর কি।”

চলতি বছরের শেষে এই অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিল্পী।

সামিনা চৌধুরী আরো জানান, এই অ্যালবামের জন্য প্রাথমিকভাবে যে গানগুলো বাছাই করা হয়েছে সেগুলো হলো : একটুকু ছোঁয়া লাগে, সখি, ভাবনা কাহারে বলে, যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আজি বাংলাদেশের হৃদয় হতে, ফাগুন দিনের, সহেনা যাতনা, আমার মল্লিকা বনে, তুমি কেমন করে গান করো হে গুণী ইত্যাদি।